বিরাট কোহলির বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের
আপডেট করা - Oct 23, 2022 5:46 pm

তিনি মাঠে থাকলে যে এখনও যে কোনওকিছুই অসম্ভব নয় তা ফের একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। ২০২১ বিশ্বকাপে তিনি রান পেলেও ভারত জিততে পারেনি। একবছর পর মেলবোর্নে সেই বিরাট কোহলিই পাকিস্তান বধের প্রধান নায়ক। পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের মাঠে এদিন রানের ঝড় তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। একাই শেষ করে দিলেন পাকিস্তানকে। বিরাট কোহলির বিধ্ংসী ইনিংসে ছাড়খার হয়ে গেল পাকিস্তান শিবির। সেইসঙ্গেই সমস্ত সমালোচকদের মুখটাও বোধহয় বন্ধ করে দিলেন বিরাট কোহলি। ৪ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত।
যে সময় বিরাট কোহলি মাঠে নেমেছিলেন সেই সময় ভারতীয় দল দুই উইকেট খুইয়ে বেশ চাপে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে জেতানোর দয়িত্বটা বোধহয় তিনিই নিজের কাঁধে তুলে দিয়েছিলেন। ৫৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস যেমন খেলেছিলেন, তেমনই হার্দিক পান্ডিয়ার সঙ্গে সেঞ্চুরী পার্টনারশিপ গড়লেন তিনি। বড় মঞ্চ যে সবসময়ই একজন বড় ক্রিকেটারের সেটাই বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। শেষ ওভার পর্যন্ত দাঁড়িয়ে থেকে পাকিস্তান বধের প্রধান কারিগড় এদিন তিনিই।
৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা বিরাট কোহলি
শাহিন আফ্রিদি থেকে হারিস রওফ। বিরাট কোহলির সামনে এদিন কেউই দাঁড়াতে পারল না। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম তেকে শেষপর্যন্ত দাঁড়িয়ে এক অাধারণ ইনিংস উপহার দিলেন সমগ্র ভারতবাসীকে। বহুদিন পর মেববোর্নেই যেন সেই পুরনো দিনের বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। আর তাতেই মধুর প্রতিশোধ ভারতীয় দলের।
Astonishing game. This was the incredible shot by @imVkohli that shifted the momentum.#genius #ICCT20WorldCup pic.twitter.com/DahLBFLMif
— simon hughes (@theanalyst) October 23, 2022
OMG ! This game tonight 🤩 Had my heart beating like crazy. What a fantastic win by the boys in blue 💙 Wow @imVkohli Love your spirit & Wow to the entire team 💃 Happy Diwali to all the smiling faces out there 🤗🎁❤️ #INDvsPAK2022 #WorldCup2022 #HappyDiwali #ting pic.twitter.com/1dpLtYByun
— Preity G Zinta (@realpreityzinta) October 23, 2022
Kohli will always be a champion cricketer, one of the best batsman ever to play the game and someone who makes us proud to be an Indian. 🇮🇳 #Truechampion @imVkohli
— Mohammad Kaif (@MohammadKaif) October 23, 2022
This picture says it all! #ViratKohli #GOAT𓃵 #INDvPAK #T20WorldCup pic.twitter.com/rjRvuvvA3x
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) October 23, 2022
Virat’s knock in Mohali in the #T20WorldCup against Australia was probably one of the finest I have seen and this one was probably a notch higher because of the big ground & India being 31-4. Class is always permanent and an outstanding win for Team India in a thriller #IndvsPak pic.twitter.com/HsJ5R0Caqu
— VVS Laxman (@VVSLaxman281) October 23, 2022
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতী দলের অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই লক্ষ্যটা ছিল পাকিস্তানকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। সেই লক্ষ্যে ভারতীয় দলও কিন্তু শুরুটা বেশ ভালই করেছিল। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ও মহম্মদ রিজওওয়ান কী করেছিলেন সেটা সকলেরই জানা রয়েছে। সেজন্য ম্যাচের শুরু থেকে এই দুই ক্রিকেটারের দিকেই নজর ছিল ভারতীয় বোলারদের। সেই কাজটাই রোহিত শর্মার অন্যতম প্রধান অস্ত্র আর্শদীপ সিং এদিন করে দিয়েছিল।
“This part of my life, this little part, is called happiness” 💙 https://t.co/41CK9KABI1
— KolkataKnightRiders (@KKRiders) October 23, 2022
Pakistan not happy with the no-ball decision but it looked like a fair call #INDvPAK #T20WorldCup pic.twitter.com/WMKN1y5k3t
— Saj Sadiq (@SajSadiqCricket) October 23, 2022
WHAT. A. WIN. Take a bow @imVkohli !! 🙌🏾🙌🏾🙌🏾 Amazing stuff!! So much composure and control!! Soaked up the pressure to take india through!! What a CHAMPION!!Couldn't have been a better way to bring in Diwali!! 🔥🔥
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) October 23, 2022
Virat Kohli has just ranked this knock as his best T20I innings ever! Higher than Mohali. 🤩
What a warm interview with Ravi Shastri. 🫶
— Punjab Kings (@PunjabKingsIPL) October 23, 2022
Padosiyon Sunday kesa raha???
— Irfan Pathan (@IrfanPathan) October 23, 2022
I have seen Virat for so many years. I have never seen a tear in his eyes. I saw it today. This was unforgettable
— Harsha Bhogle (@bhogleharsha) October 23, 2022
Virat Kohli you are the king 👑
— Irfan Pathan (@IrfanPathan) October 23, 2022
অর্শদীপ সিং এদিন তাঁর প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। সেই শুরু । পরের ওভারেই এসে বাবর আজমকে সাজঘরের দিকে পাঠিয়ে গিয়েছিলেন অর্শদীপ সিং। আর পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে এই পারফরম্যান্সটাই যথেষ্ট ছিল। শুরু থেকেই এদিন পাকিস্তান ব্যাটারদের ওপর ভয়ঙ্কর চাপ তৈরি করেছিল ভারতীয় বোলাররা। অর্শদীপের পরই পাকিস্তান ব্যাটিং লাআনআপকে শেষ করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন হার্দিক। তিনি একাই নিয়েছেন ৩ ুইকেট।
যদিও শেষ দুটো ওভারে রান বেশী না দিলে পাকিস্তান আরও তাড়াতাড়িই শেষ হয়ে যেত। কিন্তু তা হয়নি শেষপর্।ন্ক শাহিন আফ্রিদির হাত ধরে ১৫৯ রানে পৌঁছয় পাকিস্তান। ভারতও কিন্তু শুরুটা করতে পারেনি সেভাবে। শুরুতেই লোকেশ রাহুল ও রোহিত শর্মা ফিরে যান। সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধরেছিলেন বিরাট কোহলি। হার্দিকের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। হার্দিরক পান্ডিয়া অবশ্য শেষপর্যনম্ত থাকতে পারেননি। কিন্তু বিরাট কোহলি ছিলেন মাঠে। শাহিন থেকে হারিস রওফের ওভারে দেখা গেল সেই বিরাট কোহলির দাপট।
নাটকীয় শেষ ওভারে বিরাট কোহলির চওড়া ব্যাটে ভর করেই পাক বধের হাসি ফুটল ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে।