টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী সুরেশ রায়না
আপডেট করা - Oct 14, 2022 9:08 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে কয়েকদিন। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। যদিও গোটা বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে রয়েছে একটিই ম্যাচের দিকে। আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের সবেচেয় হাই ভোল্টেজ ম্যাচ। সেখানেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামচছে ভারতীয় দল। ভারচতের বিশ্বতাপে যাত্রা শুরুর আগেই বড় বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর মতে এবারের বিশ্বকাপে ভারতের চাবিকাঠি হতে চলেছেন বিরাট কোহলি।
শুধু বিরাট কোহলিই নয়, বিশ্বকাপের ম়্চে আরও একজন তারকা ক্রিকেটারকে বেছে নিয়েছেন সুরেশ রায়না। তাঁর মতে বিরাট কোহলি যদি চাবিকাঠি হন, তবে ভারতীয় দলের গেম চেঞ্জার হতে চলেছেন এবার সূর্যকুমার যাদব। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটা তারকার সেরা বাজি েই দুই ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। এবারের প্রস্তুতি ম্যাচেও কিন্তু নিজেকে প্রমাণ করেছেন সূর্যকুমার যাদব।
এশিয়া কাপে কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি
গীর্ঘদিন ব্যাটে রান পাচ্ছিলেন না বিরাট কোহলি। এশিয়া কাপের মঞ্চ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘ কাঙ্খিত সেই ৭১ তম সেঞ্চুরী এবার বিরাট কোহলির ব্যাট থেকে দেখা গিয়েছে এশিয়া কাপের মঞ্চেই। শুধু তাই নয় গোটা এসিয়া কাপেই বারতীয় দলের হয়ে সেরা পারফরম্ান্স দেখিয়েছেন তিনি। এবারের এসিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও বিরাট কোহলি। তাঁকে নিয়েই আশাবাদী সুরেশ রায়না। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল।
এই প্রসহ্গে এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাতকারে সুরেশ রায়না জানিয়েছেন, “এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেভারতীয়দলের সাফল্যের প্রধান চাবিকাঠি হতে চলেছেন বিরা কোহলি। তাঁর পাশাপাশি সূর্যকুমার যাদব হতে চলেছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের গেম চেঞ্জার”।
শুধুমাত্র এশিয়া কাপই নয়, ভারতের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন বিরাট কোহলি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিদড় ছিলেন বিরাট কোহলি। একইসঙ্গে সূর্যকুমার যাদবও রয়েছেন ভাল ফর্মে। এশিয়াকাপে হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছিলেন তিনি।
শুধুমাত্র তাই নয়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের অন্যতং প্রধান কারিগড় ছিলেন এই সূর্যকুমার যাদব। সেই ম্যাচেও অর্শধশতরান পেয়েছিলেন তিনি। এই সমস্ত কিছু দেখার পরই বিরাটকোহলি ও সূর্যকুমার যাদবকে নিয়ে আশার সুর শোনাযাচ্ছে প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার মুখে।