২০২৩ ওডিআই বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করলেন জো রুট
আপডেট করা - Oct 5, 2023 6:33 pm

ইংল্যান্ডের ওডিআই স্কোয়াডে জো রুটকে ফেরা নিয়েই নানান কথাবার্তা শুরু হয়েছিল। সেই সিদ্ধান্ত নি.য়ে অনেকে বিরূপ মন্তব্য করলেও বিশ্বকাপের মঞ্চে নেমেই কার্যত জবাবটা দেওয়া শুরু করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ২০২৩ সালের বিশ্বকাপের ম়ঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে অর্ধশতরানের ইনিংস খেললেন জো রুট। শুধুমাত্র তাই নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীর হয়ে সর্বোচ্চ রানও এদিন তিনিই করলেন। সমালোচকদের মুখে ব্যাট দিয়েই কার্যত নিজের জবাবটা দিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত সকলে।
ইংল্যান্ডের ওডিআই ফর্ম্যাটে অবসর ভেঙে বিশব্কাপের আগেই ফিরে এসেছিলেন বেন স্টোকস। সেইসঙ্গেই ইংল্যান্ডের ওডিআই ফর্ম্যাটের দলে রাখা হয়েছিল জো রুটকে। দীর্ঘদিন ইংল্যান্ডের হয়ে ওডিআই ফর্ম্যাটে তাঁকে রাখা না হলেও, তাঁর অভিজ্ঞতা যে ব্রিটিশ বাহিনীকে সাহায্য করবে তা মানতে তোনও দ্বিধা ছিল না ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের। সেভাবেই দল গঠন করেছিল ইংল্যান্ড। সমালোচনা চললেও সবসময়ই জো রুটের পাশেই দাঁড়িয়েছিলেন ব্রিটিশ অধিনায়ক জস বাটলার।
এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৮৬ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন জো রুট
তাঁর সিদ্ধান্ত যে এতটুকুও ভুল ছিল না তা প্রথম ্মযাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডকে সামাল দিতেও সাহায্য করেছেন জো রুট। ৮৬ বলে জো রুটের সেই ইনিংস খেলার সঙ্গে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়ে ফেলেছেন এই তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপে প্রথম অর্ধশতরানের মালিক জো রুট। আর তাতেই আপ্লুত প্রত্যেকে।
https://t.co/OlXFhgT8kS pic.twitter.com/4F8ficFM1x
— England Cricket (@englandcricket) October 5, 2023
ডেভিড মালান আউট হওয়ার পরই এদিন মাঠে এসেছিলেন তারকা ক্রিকেটার জো রুট। সেই থেকেই ইংল্যান্ডের রান এগনোর কাজটা শুরু করেছিলেন তিনি। এদিন জো রুট একদিকে থাকলেও ক্রিজের অন্য প্রান্তের ক্রিকেটাররা কেউই বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেনি। কখনও হ্যারি ব্রুক তো কখনও লিয়াম লিভিংস্টোনদের সঙ্গে জুটি বেধেছেন তিনি। সেইসঙ্গে এদিন জো রুটের ব্যাট থেকে একের পর এক অস্ধারণ শটের ছবি। বিশেষ করে তাঁর রিভার্স সুইপ স্কুপ তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জো রুটের ৭৭ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৪টি টার ও একটি ছয় দিয়ে। এদিন যখন জো রুট ফেরেন সেই সময় ইংল্যান্ডের রান ছিল ২২৯। এই ফর্ম গোটা বিশ্বকাপে তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।