মেহিদী হাসান মিরাজের দুর্ধর্ষ পারফর্ম্যান্সে আফগানিস্তানকে উড়িয়ে যাত্রা শুরু বাংলাদেশের

Mehidy Hasan Miraj
Mehidy Hasan Miraj. ( Photo Source: Darrian Traynor-ICC/ICC via Getty Images )

ব্যাটিং এবং বোলিংয়ে মেহিদী হাসান মিরাজের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। বল হাতে সাকিব অল হাসানের সঙ্গে তিন উইকেট তুলে নিয়ে আগেই বাংলাদেশের জয়ের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিলেন মেহিদী হাসান। অপেক্ষা ছিল আফগান বোলারদের বিরুদ্ধে একটা ভাল ব্যাটিং পারফরম্যান্স। বোলিংয়ের পর সেখানেও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন মেহিদী হাসান মিরাজ। ৩ উইকেট ও ৫৭ রানের ইনিংস খেলে মেহিদী হাসান মিরাজই বাংলাদেশের জয়ের প্রধান কারিগড় তা বলার অপেক্ষা রাখে না।

এবারের এশিয়া একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। গোটা প্রতিযোগিতায় মাত্র দুটো ম্যাচ জিততে পেরেছিল তারা। ওডিআই ফর্ম্যাটে তাদের এমন পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা হয়নি। বিশ্বকাপের মঞ্চেই  জবাব দেওয়ার লক্ষ্যে ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল তারা। সেখানেই সাকিব, মেহিদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তদের হাত ধরে সহজ জয় তুলে নিল আফগানিস্তানের বিরুদ্ধে। ৯২ বল বাকি থাকতেই জয় হাসিল করে নিয়েছে তারা।

অল রাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা মেহিদী হাসান মিরাজ

টস জিতে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসান। প্রথম থেকেই লক্ষ্যটা ছিল রশিদ খানদের ব্যাটিং লাইনআপকে দ্রুত শেষ করে দেওয়া। শুরুটা প্রথম উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান করেছিল। এরপর থেকে মাঠে শুধুই সাকিব ও মেহিদী হাসান মিরাজের দাপট। আফগানিস্তানের টপ অর্ডার থেকে মিডল অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন সাকিব অল হাসান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন আরেক তারকা মেহিদী হাসান মিরাজও।
https://twitter.com/hamxashahbax21/status/1710609816723587305
https://twitter.com/Cric_Notebook/status/1710612700894572985

সাকিব অল হাসানের সঙ্গে এদিনের ম্যাচে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন মেহিদী হাসান মিরাজও। সেইসঙ্গে তিনটি মেডেন ওভারও দিয়েছিলেন তিনি। আর তাতেই বাংলাদেশের জয়ের রাস্তাটা যে এদিন পরিষ্কার হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। মাত্র ১৫৬ রানেই শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের ইনিংস। ধরমশালায় বাংলাদেশের সামনে তখন সহজ রানের লক্ষ্য। সেই জয় পেতে খুব একটা বেশী দেরী করতে হয়নি বাংলাদেশ শিবিরকে।

বাংলাদেশের ওপেনিং অর্ডার ব্যর্থ হলেও। এদিন মেহিদা হাসান মিরাজ চিলেন বিধ্বংসী ফর্মে। এবারের বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে প্রথম অর্ধশতরানটা করলেন তিনিই।  আফগানিস্তানের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলে ফেলেন মেহিদী হাসান। তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় বাংলাদেশ জয়ের থেকে মাত্র কয়েক রান দূরেই দাঁড়িয়ে ছিল। বাকিটা সামলে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫৯ রানের ইনিংস খেলে দেশকে জিতিয়েই মাঠ ছাড়েন এই তারকা ক্রিকেটার।

close whatsapp