উন্মোচনের আগেই ফাঁস পাকিস্তানের বিশ্বকাপ জার্সি, তুলনা হল তরমুজের সঙ্গে

এর আগে পিসিবি জানিয়েছিল তাদের জার্সির থিম 'থান্ডার'

Pakistan jersey
Pakistan jersey. (Photo Source: Twitter)

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি এবং দলগুলো মেগা আইসিসি ইভেন্টের জন্য তাদের নতুন জার্সি উন্মোচন করা শুরু করে দিয়েছে। সম্প্রতি, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য তাদের অফিসিয়াল জার্সি প্রকাশ করেছে। অধিনায়ক রোহিত শর্মা এবং অন্যান্য ভারতীয় খেলোয়াড়দেরও তাদের নতুন জার্সিসহ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গেছে। অদূর ভবিষ্যতে পাকিস্তানও তাদের জার্সি প্রকাশ করত, যদিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের জার্সির ছবি ফাঁস হয়ে গেছে।

উন্মোচনের আগে, ক্রিকেট বোর্ডগুলি তাদের জার্সিকে কেন্দ্র করে একটি আলোড়ন তৈরী করার চেষ্টা করে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও উদ্দেশ্য তেমনই ছিল। পিসিবি তাদের সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরী করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু ফাঁস হওয়া ছবির কারণে তাদের সমস্ত প্রচেষ্টা নষ্ট হয়ে দিয়েছে।

পাকিস্তানের জার্সির ডিজাইন দেখে ট্রল হল টুইটারে

পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে ‘থান্ডার’ থিমকে কেন্দ্র করে তাদের নতুন কিট উন্মোচনের বিষয়ে একটি টুইট করেছিল। যদিও তারা সরকারীভাবে প্রকাশ্যে আনার আগেই বেশ কিছু টুইটার হ্যান্ডেলে এক বিশেষ ধরণের জার্সির ছবি ভাইরাল হয়ে যায় এবং মনে করা হচ্ছে যে ফাঁস হওয়া জার্সিটিই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ মেন ইন গ্রিনের জার্সি হতে চলেছে। ফাঁস হওয়া ছবিতে অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক শাদাব খান এবং প্রতিশ্রুতিমান তরুণ নাসিম শাহকে নতুন জার্সিতে দেখা গিয়েছে।

নতুন কিটের ছবি ছড়িয়ে পড়ার পরেই ক্রিকেট ভক্তরা পোষাকের ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা শুরু করে দিয়েছে। গাঢ় সবুজ ও হালকা সবুজ মিশ্রিত জার্সিতে থান্ডার বা বজ্রের থিম নির্দেশ করার চেষ্টা হএল জার্সির রঙ দেখে ফ্যানরা পোষাকটিকে বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করছেন। 

ফাঁস হওয়া ফোটোগুলি আদৌ পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি কি না সেই নিয়ে নিশ্চয়তা পাওয়ার আগেই ক্রিকেট প্রেমীরা দলের নতুন কিটকে ট্রল করতে ব্যস্ত হয়ে পড়েন। ভক্তরা রসিকতা করেছেন যে এই নকশা দেখে তাদের মনে হয়েছে জার্সি প্রস্তুতকারক তরমুজ থেকে তাঁর অনুপ্রেরণা নিয়েছেন। কেউ কেউ এটিকে একটি বিশেষ ব্র্যান্ডের চিউইং গামের মোড়কের সঙ্গেও তুলনা করেছেন।

এখানে রইল ক্রিকেটপ্রেমীদের করা পাকিস্তানের জার্সি সংক্রান্ত কিছু টুইট

https://twitter.com/iamgk22/status/1571578072696238080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571578072696238080%7Ctwgr%5E6e116770a15127054245a1f5e9841250a24bcbc2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsocial-tracker-cricket%2Ftribute-to-expensive-vegetables-pakistans-leaked-jersey-for-t20-world-cup-2022-gets-trolled-on-twitter-1388%2F

close whatsapp