টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থের থেকে দীনেশ কার্তিকই এগিয়ে রয়েছেন

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

এশিয়া কাপের পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে প্রতম একাদশে খেলার সম্ভাবনা বেশী রয়েছে দীনেশ কার্তিকের। ঋষভ ন্থ ভারতীয় দলে থাকলেও, শোনাযাচ্ছে নাকি দীনেশ কার্তিকই খানিকটা এগিয়ে রয়েছে। অন্তত সাম্প্রতিককালে টি টোয়েন্টি ক্রিকেটে  পারফরম্যান্সের বিচারে ঋষভ পন্থ য়ে এনেকটাই পিছিয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও ভারতের সামনে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে। তারপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

নির্ধারিত সময়ের আগেই এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানেই চলছে তাদের প্রস্তুতি। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে ভারতকে। সেখানেই কোনওরকম খামতি রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেই প্রস্তুতির ফাঁকেই ইতিমদ্যে খেলা হয়ে গিয়েছে তাদের দুটো প্রস্তুতি ম্যাচও। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে জিতেছে এবং দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু সেই ম়্চ থেকেই পাকিস্তানের বিরদ্ধে উইকিপারের গ্লাভস হাতে কাকে দেখা যাবে সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে।

এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে দীনেশ কার্তিকই খেলেছিলেন

দুটো ম্যাচেই কিন্তু ভারতীয় দল দীনেশ কার্তিকের ওপর ভরসা দেখিয়েছে। যদিও ব্যাট হাতে কিনিও অবশ্য খুব একটা কিছু করতে পারেননি। অন্যদিকে ঋষভ পন্থও ব্যাট হাতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছেন। তবুও মনে করা হচ্ছে আসন্ন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নাকি ঋষভ পন্থই খানিকটা পিছিয়ে রয়েছেন। ভারতীয় দল নাকি দীনেশ কার্তিকের ওপরই ভরসা রাখতে চলেছেন খানিকটা বেশী। যদিও শেষপর্যন্ত ম্যাচর দিই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।

সম্প্রপতি অবস্য টি টোয়েন্টিতে সেভাবে ভাল পারফরম্যান্স করতে দেখা যায়নি ঋষভ পন্থকে। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল ভারত। সেখানেই অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই জায়গাতেই ভারতীয় দলকে সিরিজে সমতায় ফেরানোর অন্যতম প্রধান কারিগড় িলেন দীন্শ কার্তিক। অর্ধশতরানও পেয়েছিলেন তিনি। ২০২২ সালে ১৯টি ইনিংস খেলে দীনেশ কার্তিক করেছেন ২৭৩ রান। অন্যদিকে ঋষভ পন্থ করেথেন ১৭টি ইনিংস খেলে ৩৩৮ রান।

যদিও বেশীরভাগ ম্যাচেই শেষের দিকে ব্যা্টিং করতে দেখা গিয়েছে দীনেশ কার্তিককে। এবারের এশিয়া কাপেও দীনেশ কার্তিকের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেও প্রথম ম্যাচেই ভারতীয় দল নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচেই ঋষভ পন্থের পরিবর্তে দীনেশ কার্তিকের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। সেঠাই যে অকটা ইঙ্গিত ছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কীহল সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে।

close whatsapp