বার্বাডোজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পরই আবেগতাড়িত জেমিমা রডরিগেজ

Jemimah Rodriguez
Jemimah Rodriguez. ( Image Source: Twitter)

কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট টি টোয়েন্টি সেমিফাইনালে ভারতীয় দলের জায়গা কার্যত পাকা। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল। সেখানেই বার্ডাবোজকে ১০০ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই জয়ের পিছনে যাঁর সবচেয়ে বেশী আবেদন তিনি হলেন জেমিমা রডরিগেজ। বার্বাডোজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। সেই ম্যাচ জয়ের নায়ক হওয়ার পরই নিজের দর্শন সম্বন্ধে মুখ খুলেছেন জেমিমা। স্মৃতি মন্ধনার কোন কথা তাঁর জীবন বদলে দিয়েছিল সেটাই জানিয়েছেন তিনি।

বার্বাডোজের বিরুদ্ধে সেদিন ভারতীয় দল একটা বড় রান গড়ে তুলেছিল। সেখানেই দুর্ধর্ষ ছন্দে ছিলেন জেমিমা রডরিগেজ। ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ এদিন ব্যর্থ গয়েছিল। যদিও তাতে খুব একটা সমস্যায় পড়েনি টিম ইন্ডিয়া। শেফালী বর্মা এবং দীপ্তি শর্মার সঙ্গে জেমিমা রডরিগেজের পার্টনারশিপটাই বদলে দিয়েছিল ভারতীয় দলের ভাগ্যটা। বার্বাডোজের বিরুদ্ধে ১৬৪ রান করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

বার্বাডোজ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ৪৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন জেমিমা রডরিগেজ

সেখানেই ৪৬ বলে ৫৬ রানেক দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন জেমিমা রডরিগেজ। তাঁর গোটা ইনিংসটি জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। কেউই আটকাতে পারেনি এদিন জেমিমাকে। শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন এই তারকা ভারতীয় মহিলা ক্রিকেটার। ম্যাচের নায়ক যে তিনি তাও বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে ক্রিকেটের মঞ্চে নিজের দর্শনের কথাই জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। হরমনপ্রীত কিংবা স্মৃতি মন্ধনাকে নকল করা নয়, নিজের নাম প্রতিষ্ঠা করাই লক্ষ্য জেমিমা রডরিগেজের।

তিনি জানিয়েছেন, “২০১৯ সালে ওমেন্স টি২০ চ্যালেঞ্জ চলাকালীন স্মৃতি মন্ধনার সঙ্গে একবার আমার কতা হয়েছিল। সেণি সময় তিনি আমাকে বলেছিলেন যে হরমনপ্রীত কৌর কিংবা স্মৃতি মন্ধনা হওয়ার প্রয়োজন নেই, তোমাকে জেমিমা রডরিগেজ হয়ে উঠতে হবে। এখন আমি মনে করি যে সেই ভূমিকাটা আমি বুঝতে পেরেছি এবং সেটাই আমায় এই জায়গায় এতটা সাহায্য করছে”।

কমনওয়েলথ গেমসে ভারতের শুরুটা খুব একটা ভাল হয়নি এবার। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত হারতেই হয়েছে ভারতীয় দলকে। শেষ মুহূর্তে অ্যাশলে গার্ডনার বদলে দিয়েছিল গোটা চিত্রটা। যদিও পাকিস্তানের বিরুদ্ধেই গিরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই আইপিএলের মঞ্চে প্রথম জয়টা পেয়েছিল তারা। সেই ধারাটাই বজায় রাখতে মরিয়া ছিল ভারতীয় মহলা ক্রিকেট দল।

বার্বাডোজের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্ধর্। ফর্মে ছিলেন জেমিমা রডরিগেজ। যেমন পাওয়ার হিট দেখা গিয়েছিল তাঁর হাত থেকে, তেমনই দেখা গিয়েছিল কিছু ক্লাস শটও। নিজের এই ফর্মটাই জেমিমা ধরে রাখতে মরিয়া।

close whatsapp