নতুন বিশ্ব রেকর্ড জেমস অ্যান্ডারসনের, প্রথম পেসার হিসাবে টেস্টে পেলেন ৬৫০ উইকেট
আপডেট করা - Jun 13, 2022 6:00 pm

বয়সটা যে একটা সংখ্যা মাত্র তা বাইশগজের লড়াইয়ে ফের একবার বুঝিয়ে দিলেন জেমস অ্যান্ডরসন। টেস্ট ক্রিকেটের মঞ্চে দাঁড়িয়ে নতুন বিশ্বরেকর্ডের মালিক এই ব্রিটিশ তারকা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের মঞ্চে প্রথম পেসার হিসাবে ৬৫০ উইকেটের মালিক হলেন ডেমস অ্যান্ডারসন। তাঁর আগে স্পিনাররা এই রেকর্ড গড়লেও, এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের মঞ্চে কোনও পেসারই এই রেকর্ড গড়তে পারেননি। সোমবার টেন্টব্রেজি নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরে ফেরনোর পরই সেই রেকর্ড গড়লেন তিনি।
ঘরের মাঠে দীর্ধদিন পর টেস্ট ক্রিকেটে নেমেছে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ইংল্যান্ড। লর্ডস টেস্ট থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন জেমস অ্যান্ডরসন। একসময় ইংল্যান্ডে দলে যাঁর ভবিষ্যত্ নিয়ে তরজা ছিল তুঙ্গে, সেই অ্যান্ডরসনই যেন এখন ব্রিটিশ বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি। লর্ডসে টেস্টে বিশ্ব রেকর্ড গড়া হয়নি। অপেক্ষায় ছিলেন টেন্ট ব্রিজে। দ্বিতীয় ইনিংস টম ল্যাথামকে সাজঘরে ফিরিয়েই নতুন রেকর্ডের মালিক জেমস অ্যান্ডারসন।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই টম ল্যাথামকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন
টেন্ট ব্রিজ টেস্ট শুরু হওয়ার সময় জেমস অ্যান্ডারসনের ঝুলিতে ছিল ৬৪৬টি টেস্ট উইকেট। বিশ্ব রেকর্ড গড়ার থেকে মাত্র চারটি উইকেট পিছনে ছিলেন তিনি। প্রথম ইনিংস থেকেই দুর্ধর্ষ মেজা ছিলেন জেমস অ্যান্ডারসন। কিন্তু সেই ইনিংসে তিন উইকেট নিয়েই থামতে হয়েছিল জেমস অ্যান্ডারসনকে। নিউ জিল্যান্ড শিবিরের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি। ২৬ রানে টম ল্যাথামকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপরই আরেক কিউই তারকা ডেভন কনওয়েকে ৪৬ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জিমি।
The perfect start and Test wicket number 6️⃣5️⃣0️⃣ for @jimmy9 🙌
Scorecard & Videos: https://t.co/GJPwJC59J7
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/PLFNZU6P2k
— England Cricket (@englandcricket) June 13, 2022
সেই ইনিংসে মিচেল ব্রেসওয়েলও ঠিল জেমস অ্যান্ডারসনেরই শিকার। যদিও ব্রিটিশ বাহিনী অবশ্য নিউ জিল্যান্ডের বড় রান আটকাতে পারেনি। তবে ২৭ ওভারে ৬২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ড শিবিরের সেরা বোলিংয়ের তকমাটা ছিল জেমস অ্যান্ডারসনেরই গায়ে। সেই সময় থেকেই বিশ্ব রেকর্ডের হাতছানি ছিল তাঁর সামনে। আর মাত্র ১ উইকেট দরকার ছিল জেমস অ্যান্ডারসনের।
প্রথম ইনিংসে লড়াইটা চালালেও, ইংল্যান্ড ৫৩৯ রানেই থামতে হয়। ১৪ রানে এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নেমেছিল নিউ জিল্যান্ড। শুরু থেকেই একটা শক্তিশালী বোলিং পারফরম্যান্সের প্রয়োজন ছিল ইংল্যান্ডের। জেমস অ্যান্ডারসনের হাত দিয়ে সেটাই হল। ২১ রানের মধ্যেই নিউ জিল্যান্ড অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তিনি। আর সেইসঙ্গেই টেন্ট ব্রিজে ডেমস অ্যান্ডারসনের মাথায় নতুন মুকুট। প্রথম পেসার হিসাবে বিশ্ব ক্রিকেটে টেস্টের মঞ্চে ৬৫০ উইকেট নিলেন তিনি।