লর্ডস টেস্টের প্রথম দিনই জেমস অ্যান্ডারসনের সুইং দেখে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Jun 2, 2022 6:24 pm

লর্ডসে ইংল্যান্ড বনাম নিউ জিল্যন্ড ম্যাচ। ইংল্যান্ডের গ্রীষ্মকালীন টেস্টের প্রথম দিনের ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর প্রথম দিনই জেমস অ্যান্ডারসনের অসাধারণ রিভার্স সুইং দেখা প্রাক্তন ভারত অধিনায়ক ততা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘরের মাঠে নিই জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ইংল্যান্ড। সেখানে প্রথম দিন থেকেই দুর্ধর্ষ মেজাজে ব্রিটিশ বোলাররা। আর টেস্ট ম্যাচের এমন রোমাঞ্চ দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।
টেস্ট ক্রিকেটের প্রতম দিন থেকেই এমন উত্তেজনা দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা প্রকাশ না করে আর থাকতে পারেননি তিনি। কেন সাদা জার্সিতে ক্রিকেট তাঁর এত প্রিয় সেই কথাই বুঝিয়ে দিলেন ভারতের দলের প্রাক্তন তারকা ক্রিকেটার। সেইসঙ্গে জেমস অ্যান্ডারসনের এমন সুইং দেখে তিনি আরও আপ্লুত। সোশ্যাল মিডিয়ায় জিমি অ্যান্ডারসনের সেই বোলিংয়ের ভিডিও পর্যন্ত শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতবারের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। এদিন লর্ডসে তারাই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। কিন্তু প্রথম তেকেই মাঠে ছিল ব্রিটিশ বোলারদের দাপট। বিশেষ করে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েই ফের নিজেকে প্রমাণ করা শুরু করেছেন জেমস অ্যান্ডারসন। তাঁর সুইয়ের প্রশংসা এর আগেও সকলেই করেছেন। সেই অ্যান্ডারসনই এদিন নিউ জিল্যান্ডের ওপেনিং জুটিকে সাজঘরে ফিরিয়ে দেয়। এরপর থেকে ম্যাট পটসের দাপট। সঙ্গে স্টুয়ার্ট ূ্রড তো রয়েছেই।
লর্ডস টেস্টের শুরুতেই নিউ জিল্যান্ডের ওপেনিং জুটি ভেঙে শুরুটা করেন জেমস অ্যান্ডারসন
এই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় টুইট করেছঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “কতটা ফ্রেস লাগছে এবার। টেস্ট ম্যাচের শুরু থেকেই লাল বলে দেখাযাচ্ছে সুইং। সাদা জার্সিতে ক্রিকেটের থেকে সুন্দর বোধহয় আর কিুছুই নেই। সকালের টেস্ট সত্য়িই অসাধারণ”।
How fresh this is . Red ball swinging start of a test match ,nothing better in sport with cricket in whites ..morning of a test .@bcci@ECB pic.twitter.com/3blP2EBLsD
— Sourav Ganguly (@SGanguly99) June 2, 2022
এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই ভয়ঙ্কর দাপট ছিল ব্রিটিশ বোলারদের। মধ্যাহ্নভোজের আগেই নিউ জিল্যান্ডের ছয় উইকেট তুলে নিয়ে কিউইদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে ব্রিটিশ বোলাররা। আর সেই কাজের শুরুটা করেছিলেন খোদ জেমস অ্যান্ডারসন। শুরুতেই টম ল্যাথাম ও উইল ইয়ংকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন জিমি অ্যান্ডারসন। এরপরই ডেভন কনওয়ের মতো তারকাকে ফিরিয়ে কার্যত কিউইদের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন ব্রড।
যদিও তখনও ক্রিজে ছিলেন কেন উইলিয়ামসন। এই ম্যাচেই অভিষেক হওয়া ম্যাট পটসের শিকার তিনি। তাঁকে সাজঘরে ফিরিয়ে ব্রিটিশ শিবিরে স্বস্তির আবহ ফেরান এই তরু ক্রিকেটার। তিনি একাই নিয়েছেন ৩ উইকেট। মধ্যাহ্নভোজের আগেই ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে নিউ জিল্যান্ড।