পাকিস্তান ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দেননি তারা, জানালেন স্মৃতি মন্ধনা

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Alex Davidson/Getty Images)

কমনওয়েলথ গেমসের মঞ্চে শুরুটা জয় দিয়ে করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও হেরে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। পরের ম্যাচি ছিল পাকিস্তানের বিরুদ্ধে। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেই ঘুরে দাঁড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি ভারতীয় ক্রিকেটাররা। বল হাতে যেমন স্নেহ রানা, রাধা যাদব দাপট দেখিয়েছিলেন, তেমনই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন স্মৃতি মন্ধনা।

পাকিস্তানের বিরুদ্ধে কমনওয়েলথের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান শিবির। বরবারই বিশ্ব ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনা খানিকটা। সেখানে কমনওয়েলথের মতো ম্যাচে যে সেটা খানিকটা বেশী থাকবে তা তো বলাই বাহুল্য। কিন্তু স্মৃতি মন্ধনার কথায় কিন্তু তার ইঙ্গিত নেই। বরং ম্যাচ স্মৃতি জানিয়েছেন বিরুদ্ধে পাকিস্তান থাকলেও, এই ম্যাচে বিশেষ চাপ তারা নেননি।

পাকিস্তানের বিরুদ্ধে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন স্মৃতি মন্ধনা

অস্ট্রেলিয়ার কাছে হারটা খানকটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছিল ভারতকে। সেখানে আবার দ্বিতীয় ম্যাচ পাকিস্তান। প্রতিপক্ষ শিবিরের নাম নিয়ে ভাবতে গেলে যে চাপটা বেড়ে যেন তা বলাই বাহুল্য। তাই পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচকে কারা পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা নির্ণয়ের ম্যাচ হিসাবেই ভেবে নিয়েছিল। আর তাতেই নাকি ভারতীয় ক্রিকেটারদের ওপর চাপটাও অনেকটা কম চিল। এই ম্যাচেই ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মন্ধনা।

ম্যাচ শেষে স্মৃতি মন্ধনা জানিয়েছেন, “পরের রাউন্ডের যোগ্য অর্জনের পথে এই ম্যাচ আমাদের কাছে একটা রাস্তা ছিল। সেই চোখেই এই ম্যাচকে আমরা দেখেছিলাম। প্রতিপক্ষের নাম নিয়ে বিশেষ ভেবে নিজেদের ওপর চাপ বাড়াতে একেবারেই প্রস্তুত ছিলাম না আমরা। সেজন্যই পরের রাউন্ডে পৌঁছনোর লক্ষ্যে এই ম্যাচ আমাদের কাছে অনেক বেশী গুরুত্বপূর্ণ ছিল”।

স্মৃতি মন্ধনা আরও জানিয়েছেন, আমরা প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলাম। সেজন্য পরের রাউন্ডের রাস্তা খোলা রাখতে এই ম্যাচ জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এরপরই রয়েছে বার্বাডোজ ম্যাচ। সেমিফাইনালে পৌঁছনোর পথে এই ম্যাচও আমাদের কাছে য়থেষ্ট গুরুত্বপূর্ণ।

এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল পাকিস্তান। শুরুটা ভাল করলেও, ভারতের জোড়া অফ স্পিনারের দাপটে বেশীক্ষণ সেই পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান বাহিনী। এরপর ব্যাট হাতেও ভারতীয় ক্রিকেটাররা ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বিশেষ করে স্মৃতি মন্ধনা। তাঁকে আটকানোর কোনও রাস্তা এদিন ছিল না পাকিস্তান বোলারদের সামনে। তাঁর বিধ্বংসী ৬৩ রানে ভর করে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় মহিলা দল।

close whatsapp