রোহিত শর্মার রানে ফেরাটা ভারতের আত্মবিশ্বাস বাড়াবে, মনে করেন রাজকুমার শর্মা

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. ( Photo Source: Twitter/BCCI )

বেশ কয়েকদিন পর ফের টি টোয়েন্টি ক্রিকেটে বড় রানের মুখ দেখেছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সফরে ভারত সিরিজ জিতলেও, সেখানে অর্ধশতরান পেতে ব্যর্থই হয়েছেন রোহিত। টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজ, কোনও জায়গাতেই দ্য হিটম্যানের থেকে সেই পারফরম্যান্স পাওয়া যায়নি। ইংল্যান্ড সফরের পরই বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ফের বাইশগজে ফিরেছেন রোহিত শর্মা। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন ভারত অধিনায়ক।

রোহিত শর্মার ব্যাটে বড় রান দেখার পরই বেশ স্বস্তিতে বিরাট কোহলির ছোট বেলার কোচ রাজেশ শর্মা। সামনেই রয়েযে টি টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার রোহিত শর্মার নেতৃত্বে সেখানে নামবে ভারতীয় দল। তার আগে রোহিত শর্মার বড় রানে ফেরাটা যে ভারতীয় দলের আত্মবিশ্বাস এনেকটাই বাড়বে সেটা বলেই মনে করেন বিরাটের ছোটবেলার কোচ রাজেশ শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন ৬৮ রানে জিতেছিল ভারতীয় দল। সেখানে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের টপ অর্ডার সেভাবে সাফল্যের মুখ দেখতে পায়নি। সেই সময়ই অধিনায়কের মতো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ৬৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন দ্য হিটম্যান। রোহিত শর্মার এই ইনিংসটা দেখেই বেশ স্বস্তির সুর শোনাযাচ্ছে রাজকুমার শর্মার গলায়। রোহিত শর্মার এই ফর্মে ফেরাটা ভারতীয় দলের জন্য  ভাল একটা দিক বলেই মনে করছেন তিনি।

এই প্রসঙ্গেই ইন্ডিয়া নিউজকে তিনি জানিয়েছেন, “গত ম্যাচ গুলোতে রোহিত শর্মাকে বারবারই ফর্মে নেই বলেই মনে হয়েছে। শুদু তাই নয় তাঁর ব্যাটে কোনও বড় রানও ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে যথেষ্ট ভালভাবে ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। আর রোহিত শর্মার রানে ফেরাটা যে ভারতীয় দলের জন্য সুসংবাদ সেটা বলার অপেক্ষা রাখে না”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। তবে ভারতের জয়ের পিছনে শুধু তাঁর একার পারফরম্যান্স নয়। দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন দীনেশ কার্তিকও। শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে ১৯ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। আর তাতেই ভারতীয় দল ১৯০ রানে পৌঁছতে পেরেছিল।

একইসঙ্গে বোলাররাও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন এবং রবি বিষ্ণোই। এবার দ্বিতীয় টি টোয়েন্টিতে নামবে ভারতীয় দল। সেখানেও রোহিত শর্মা তাঁর ফর্ম বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp