ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই রুতুরাজ গায়কোয়াড়ের অভিষেক হওয়া উচিত্, মনে করেন ওয়াসিম জাফর

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad. (Photo Source: Twitter)

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এরকদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। দলের একাধিক তারকাকে এই সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। সেই জায়গাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধওয়ান। বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা। এছাড়া চোটের জন্য দলে নেই লোকেশ রাহুল। শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিং জুটি কে বাঁধবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এম পরিস্থিতিতেই মুশকিল আসান করতে এগিয়ে এলেন ওয়াসিম জাফর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে শিখরধওয়ানের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়কে ওপেনিং করারনোর দাবী জানিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর। টি টোয়েন্টিতে অভিষেক হলেও, এখমও পর্যন্ত একদিমের ক্রিকেটে অভিষেক হয়নি রুতুরাজ গায়কোয়াড়ের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একরদিনের ক্রিকেটে এই তরুণ ক্রিকেটারকে অভিষেক করানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেনীর ক্রিকেটে ওপেনার হিসাবে যথেষ্ট সফল হয়েছেন রুতুরাজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০-তে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়ের

ঘরোয়া ক্রিকেটে লিস্ট-এ ক্রিকেটে ৬৪টি ম্যাচ খেলেছেন রুতুরাজ গায়কোয়াড়। সেখানে ওপেনার হিসাবেও যথেষ্ট সফল হয়েছেন তিনি। লিস্ট ক্রিকেটে ৩২৮৪ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। সেইসঙ্গে স্ট্রাইকরেট রয়েছে ১০০.০৯ এবং গড় রয়েছে ৫৪.৭৩। শুধু তাই নয় আইপিএলের মঞ্চেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন তিনি।

সেই তরুণ ক্রিকেটারকেই এবার ভারকীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক করানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। এই প্রসঙ্গে টুইট করে তিনি লিখেছেন, “আমার মনে হয় রুতুরাজ গায়কোয়াড়ের এই সিরিজেঅ ভারতীয় দলের অভিষেক করা উচিত্ এবং শিখর ধওয়ানের সঙ্গে তাঁরেই ওপেন করানো হোক। বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি ইনিংস খেলে ৪টি সেঞ্চুরী রয়েছে এই তরুণ ক্রিকেটারের। এছাড়া তাঁকে খেলানলে ডান হাতি ও বাঁহাতি কম্বিনেশনও ঠিক থাকবে”।

২০২১ সালে চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসাবে খেলানো হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়কে। সেই মরসুমে চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই রুতুরাজ গায়ককোয়াড়। ১৬ ম্যাচে ৬৩৫ রান করেছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৩৬.২০। এমন পারফরম্যান্স দেখার পরই রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে সকলের দাবীই বাড়তে শুর করেছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়। যদিও ভারতীয় দলে খুব একটা সুযোগ পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়ের সুযোগ হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp