বোলিংয়ের গতির তারতম্যের ওপরই জোর দিতে চান অক্ষর পটেল
আপডেট করা - Aug 8, 2022 2:15 pm

দ্বিতীয় ম্যাচ না হারলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ করতে পারত ভারতীয় দল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪-১-এ সিরিজ জিতেছে টিম ইন্ড়িয়া। সেখানেই বোলিং এবং ব্যাটিংয়ে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন অক্ষর পটেল। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্পিন অ্যাটাকই যথেষ্ট ছিল। সেখানেই মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর পটেল। সেইসঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এখন এই পারফরম্যান্সটাই ধরে রাখার লক্ষ্য অক্ষর পটেলের।
ফ্লোরিডায় শনিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছিল ভারতীয় দলের। রবিবার দলের তরুণ শক্তিকে দেখে নেওয়ারই একটা সুযোগ ছিল ভারতীয়টিম ম্যানেজমেন্টের সামনে। আর সেখানেই যথেষ্ট সফল হয়েছেন অক্ষর পটেল। ওয়েস্ট ইন্ডিজের সেরা তিন ব্যাটারকে পাওয়ার প্লের মধ্যে ফিরিয়ে দিয়ে শুরুতেই ভারতের জয়টাকার্যত তিনি পাকা করে দিয়েছিলেন। সামনেই রয়েছে এশিয়া কাপ। তাঁর আগেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন এই তরুণ স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অক্ষর পটেল
নিজের শক্তি ও পেসের তারতম্।ের ওপরই এখন জোর দিতে চান ভারতের এই তরুণ তারকা স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ সফরেই ব্যাটিংয়েও এবার দুর্ধর্ষ ফর্মে দেখা গিয়েছে এই অক্ষর পটেলকে। শুধিুমাত্র বোলিংয়েই নয় তিনি যে ব্যাটিংয়েও বেশ পারদর্শী, সেই কথাও সকলে বুঝে গিয়েছেন। যদিও অক্ষর পটেল অবস্য সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন। তিনি আপাতত নিজের বোলিংকে আরও শক্তিশালী কেমনবাবে করা যায় সেটাই ভাবছেন।
এই প্রসঙ্গে ম্যাচ শেষে অক্ষর পটেল জানিয়েছেন, “আমি জানতাম যে উইকেটের গতি খানিকটা ধীর প্রকৃতির। সেখানে নিজের পেয়েরতারতম্।ের ওপরই জোর দিিচ্ছিলাম। প্রধান জিনিস হল যে জডায়গায় আমার শক্তি রয়েছে, সেটার ওপরই বিশেষ জোর দেওয়া। কারণ টি টোয়েন্টির মতো ফর্ম্যাটে ব্যাটাররা সবসময়ই জোরালো শট খেলার চেষ্টা করবেন। সেজন্যই ভাল জায়গায় বল ফেলার সঙ্গে নিদের শক্তির ওপর জোর দেওয়াটাই সবচেয়ে বেশী প্রয়োজনীয়”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে এদিন ১৮৮ রান করেছিল ভারতীয় দল। ঘরের মাঠে মান বাঁচানোর শেষ সুযোগ ছিল ক্যারিবিয়ান ব্রিগেডের সামনে। কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারা। অক্ষর পটেল, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণোইদের জোরালো স্পিনের সামনেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।
পাওয়ার প্লে-তে এদিন একাই শেষ করে দিয়েছিলেন অক্ষর পটেল। পাওয়ার প্লের মতো গুরুত্বপূর্ণ সময়ে তিনটি উইকেট তুলে ভারতের জয়ের রাস্তাটা কার্যত তিননই পাকা করে দিয়েছিলেন। ১৫ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। সেইসঙ্গে ৭ বলে ৯ রানও করেন অক্ষর পটেল। ম্যাচের সেরার শিরোপাও ওঠে তাঁরই মাথায়।