অধিনায়ক হিসাবে শিখর ধওয়ানের সামনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নতুন রেকর্ড গড়ার হাতছানি

Shikhar Dhawan
Shikhar Dhawan (Photo Source: Twitter/BCCI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই এক অভিজাত তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন শিখর ধওয়ান। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে সিরিজ জিতেছেন শিখর ধওয়ান। কিন্তু এবার সেই শিখর ধওয়ানের সামনেই রয়েছে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করতে পারেননি কোনও ভারতীয় অধিনায়ক। বুধবার শেষম্যাচে ভারত যদি সেটাই করতে পারে, তবে নতুন রেকর্ড গড়বেন শিখর ধওয়ান।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত। সিরিজ জয় হয়ে গেলেও, এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও বারতীয় অধিনায়কই এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে তাদের হোয়াইট ওয়াশ করতে পারেনি। শিখর ধওয়ানের সামনে সেই বিরল রেকর্ড গড়ারই হাতছানি রয়েছে এবার। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ওয়ে্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়বেন শিখর ধওয়ান।

পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছেন শিখর ধওয়ান

২০০২ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে একদিনের সিরিজ জিতেছিল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার সেই শাপমোচন হয়েছিল টিম ইন্ডিয়ার। এরপর একে একে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলিরাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদিনের সিরিজ জিতেছেন। কিন্তু এখনও পর্যন্ত ক্যারিবিয়ান ব্রিগেডকে হোয়াইট ওয়াশ করতে পারেনি কেউই। শিখর ধওয়ানের চোখে এখন বোধহয় সেই স্বপ্নই রয়েছে।

ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তাদের মাঠে দুর্ধর্ষ ফর্মে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে, ভারতীয় দলের বোলিং তেকে ব্যাটিং প্রতিটি জায়গাতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তারা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রান গড়ে তুলছিল টিম ইন্ডিয়া। ওয়েস্ট লড়াইটা লড়াইটা চালালেও, শেষরক্ষা হয়নি। ৩ রানে সেই ম্যাট জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।

অন্যদিকে আবাার দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে তারাও বড় রানই গড় তুলেছিল। লড়াইটা হাড্ডহাড্ডি হলেও, ভারতকে আটকাতে পারেনি তারাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অক্ষর পটেল। বোলিংয়ে একটি উইকেট নেওয়ার পাশাপাশি, শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন বিধ্বংসী ইনিংস। আর তার সৌজন্যেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদধে সিরিজ জয় হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার।

বুধবার শেষ একদিনের ম্যাচে নামচে ভারত। সেই ম্যাচ জিততে পারলেই শিখর ধওয়ানের মুকুটে নতুন পালক উঠবে এবার।

close whatsapp