শুভমন গিল রানে ফেরার পর তার প্রশংসা করলেন ইরফান পাঠান

Irfan Pathan and Shubman Gill
Irfan Pathan and Shubman Gill. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে গুজরাট টাইটান্সের (জিটি) হয়ে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন শুভমন গিল। তিনি এই মরসুমে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন। কিন্তু তারপর তিনি নিজের ছন্দ হারিয়ে ফেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যৰ্থ হয়েছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার পারফরম্যান্স নজরকাড়া ছিল না। শাই হোপের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১টি ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলিতে খুব বেশি রান করতে পারেননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও শুরুটা ভালোভাবে করতে পারেননি শুভমন গিল। প্ৰথম, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের মধ্যে একটিতেও ১০ রানের গন্ডি পার করতে পারেননি তিনি। তবে চতুর্থ ম্যাচে তিনি রানে ফিরেছেন। এই ম্যাচে ৪৭ বলে ৭৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। তিনি ৩টি চার এবং ৫টি ছয় সহ এই রান করেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান চতুর্থ ম্যাচটিতে ভারতের পরিকল্পনা কি ছিল তা নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও তিনি শুভমন গিলের প্রশংসা করেছেন।

ইরফান পাঠান টুইট করেছেন, “এই সমতল পিচে নতুন বলে বোলিং করার সময় ভারতীয় দলের একটি ভিন্ন কৌশল ছিল এবং তারা যেভাবে তারা যেভাবে রান তাড়া করেছিল তা দেখে মনে হয়েছিল তারা সহজেই ২০০ রান পার করে যেত। সাবাস ছেলেরা,”

ইরফান পাঠান উল্লেখ করেছেন, “গিলকে আজ ভালো দেখাচ্ছিল এবং তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন।”

চতুর্থ ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং

চতুর্থ টি-২০ ম্যাচটিতে কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং যথাক্রমে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট এবং ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন। কুলদীপ নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। অন্যদিকে, আর্শদীপ ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স এবং শিমরন হেটমায়ারকে আউট করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান তুলেছিল। ভারত ৩ ওভার বাকি থাকতেই ১ উইকেটে ১৭৯ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। শুভমন গিলের পাশাপাশি যশস্বী জয়সওয়ালও ভালো রান পেয়েছিলেন। তিনি ৫১ বলে অপরাজিত ৮৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।

close whatsapp