রোহিত, কার্তিকের দুর্ধর্ষ ব্যাটিং এবং জমাট বোলিংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. ( Photo Source: Twitter/BCCI )

রোহিত শর্মার অর্ধশতরান এবং দীনেশ কার্তিকের শেষ মুহূর্তে ঝোরো ইনিংস ভারতের জয়ের রাস্তাটা কার্যত তৈরি করে দিয়ে গিয়েছিল। আর সেখানেই অশ্বিন এবং রবি বিষ্ণোইয়ের দুর্ধর্ষ বোলিং প্রথম ম্যাচেই ভারতকে জয় এনে দেয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেই বিরাট রানে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া। ৬৮ রানে জিতল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ক্যারিবিয়ান ব্যাটাররা ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না এদিন। সেইসঙ্গে আরও একবার কিন্তু নজর কেড়ে নিলেন দীনেশ কার্তিক।

ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের একাধিক তারকা ক্রিকেটারদেরকে। একদিনের সিরিজে  রোহিত শর্মা সহ বহু ক্রিকেটার ছিলেন না। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে ভারতীয় বোর্ডের এখন সুধু টি টোয়েন্টি সিরিজেই নজর। আর সেই জন্যই ও.েস্ট ইন্ডিজডের বিরুদ্ধে পূর্ণশক্তির একাদশই নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর প্রথম টি টোয়েন্টি দেখে স্বস্তি পেতেই পারেন সকলে। রোহিত শর্মা যেমন অর্ধশতরান পেলেন। তেমনই ফের একবার জ্বলে উঠলেন ফিনিশার দীনেশ কার্তিকও।

শেষ মুহর্তে ব্যাটিং করতে নেমে ১৯ বলে ৪১ রান করে ম্যাচের সেরা দীনেশ কার্তিক

টস জিতে এদিন বারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। সেই সুযোগ কাজে লাগাতে একেবারেই ভুল করেননি রোহিত শর্মারা। তবে টপ অর্ডার থেকে মিডল অর্ডার যে একেবারে সফল হয়েছে তা বলা চলে না। রোহিত শর্মা অর্ধশতরান না পেলে, সমস্যায় পড়তেই পারত ভারত। ওপেনিং পার্টনারশিপ এদিন ৪৪ রানেই ভেঙে যায়। সূর্যকুমার যাদব ফিরে যান ২৪ রানে। কিন্তি ক্রিজে ছিলেন রোহিত শর্মা।

তবে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ থেকে হার্দিক পান্ডিয়ারা কেউই এদিন রোহিত শর্মাকে সঙ্গত দিতে পারেননি। কার্যত ব্যাট হাতে একাই লড়াইটা চালাচ্ছিলেন রোহিত শর্মা। ৪৪ বলে ৬৪ রানের ইনিংস কেলে এদিন সাজঘরে ফিরতে হয় তাঁকে। তখন ভারতের রান ১২৭। রবীন্দ্র জাদেজার সঙ্গে সেই সময় ক্রিজে আসেন দীনেশ কার্তিক। এরপরই মাঠে শুরে রানের ঝড়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফিনিসারের ভূমিকায় খেলতে চান তিনি। আর সেটা ফের একবার করে দেখালেন। কার্তিকের ঝড়ের সামনে কার্যত দিশাহারা হয়ে গিয়েছিল ক্যারিবিয়ান বোলাররা।

যে রান একসময় মনে হচ্ছিল ১৫০ পেরোতে পারবেনা, দীনেশ কার্তিকের বিদ্বংসী ইনিংসের সৌজন্যে সেই রান পৌঁছয় ১৯০ রানে। ১৯ বলে ৪১ রানের ঝোরো ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে চারটি চার ও দুটো ওভার বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড় তৈরে করে ভারত।

এবার পরীক্ষাটা ছিল ভারতীয় বোলারদের। অর্শদীপ সিং এবং ভুবনেশ্বর কুমার শুরুটা করলেও, এরপর মাঠে ছিল শুধুই অশ্বিন ও রবি বিষ্ণোইয়ের দাপট। নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ারকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। রবি বিষ্ণোইয়ের শিকার রভম্যান পাওয়েল এবং ওডিয়ান স্মিথ। আর তাতেই ম্যাচের ভবিষ্যত নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে নজর কাড়েন এদিন অর্শদীপ সিংও। ক্যারিবিয়ান ব্রিগেডকে হারিয়ে টি টোয়েন্টিতেও যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া।

close whatsapp