দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন না ঈশান কিষাণ, পরিবর্তে এলেন কেএস ভরত
আপডেট করা - Dec 17, 2023 9:25 pm

ওডিআই সিরিজের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ থেকে নাম তুলে নিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ। ব্যক্তিগত কারণের কথা জানিয়েই এই টেস্ট সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন ভারতীয় দলের এই তরুণ উইকেটকিপার ব্যটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে নেই ঈশান কিষাণ। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে প্রধান উইকেটকিপার হিসাবে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সেই ঈশান কিষাণকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।
রবিবারই বিসিসিআইয়ের তরফে ঈশান কিষাণের না থাকার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে পৌঁছতে গেলে এই সিরিজ যে ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেখানে ঈশান কিষাণকেই উইকেটকিপার ব্যাটাক হিসাবে এগিয়ে রেখেছিল ভারতীয় দল কিন্তু শেষপর্যন্ত খেলতে পারবেন না তিনি।
ঈশান কিষাণের পরিবর্তে টেস্ট দলে এলেন কেএস ভরত
তবে কোনও কিংবা অন্য কোনও ব্যপার নয়। ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েই বিসিসিআইয়ের থেকে সেই সময় ছুটি চেয়ে নিয়েছেন ঈশান কিষাণ। সেই জায়গাতেই শোনাযাচ্ছে যে কেএল ভরতকে খেলাতে পারে ভারতীয় দল। এই উইকেটকিপার ব্যাটারকে ভারতীয় দলে স্কোয়াডে রেখেছিল। কিন্তু প্রথম একাদশে খেলার ক্ষেত্রে এগিয়ে ছিলেন ঈশান কিষাণই। এখনও পর্যন্ত দেশের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন কেএস ভরত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে কার্যত রেখেএগোবে ভারতীয় শিবির।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, “ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ থেকে নাম তুলে নেওয়ার ব্যপারে বিসিসিআইয়ের কাছে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে নাম তুলে নিয়েছেন ঈশান কিষাণ। তাঁর পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই সিরিজে রাখা হয়েছে কেএস ভরতকে”।
এখনও পর্যন্ত কেএস ভরত ভারতীয় দলের হয়ে ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানেই তাঁর ব্যাটে এসেছে ১২৯ রান। একইসঙ্গে তাঁর গড় রয়েছে ১৮.৪২। যদিও তিনি ভারতের প্রথম চয়েজ উইকেটকিপার হন কিনা তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। কারণ দলে রয়েছেন লোকেশ রাহুল। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়েই রয়েছেন সকলে।