কাগিসো রাবাডার বোলিংয়ের দাপটে প্ৰথম দিনের শেষে ব্যাকফুটে ভারত

Kagiso Rabada
Kagiso Rabada. (Photo Source: Sydney Seshibedi – Gallo Images/Getty images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্টের প্রথম দিনে ৫৯ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করতে সক্ষম হল ভারত। কাগিসো রাবাডার বোলিংয়ের সামনে ধরাশায়ী হল ভারতের ব্যাটিং লাইনআপ।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভারত শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায়। তিনি ১৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৩৭ বলে ১৭ রান করে নিজের উইকেট হারান। শুভমন গিল ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ১২ বলে মাত্র ২ রান করে আউট হন। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার মিলে ৬৮ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। কোহলি ৬৪ বলে ৩৮ রান করতে সক্ষম হন। তিনি এই ইনিংসে ৫টি চার মারেন। অন্যদিকে, আইয়ার ৫০ বলে ৩১ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ১টি ছয়।

রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকেও বেশি রান আসেনি। তিনি ১১ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শার্দুল ঠাকুর ৩৩ বলে ২৪ রান করে নিজের উইকেট হারান। জসপ্রীত বুমরাহ ১৯ বলে মাত্র ১ রান করেন। কেএল রাহুল ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যেই তার অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। তিনি ১০৫ বলে ৭০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তিনি এই ইনিংসে এখনও পর্যন্ত ১০টি চার এবং ২টি ছয় মারতে সক্ষম হয়েছেন।

কাগিসো রাবাডা ইতিমধ্যেই ৫টি উইকেট শিকার করে ফেলেছেন

কাগিসো রাবাডা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ১৭ ওভারে ৪৪ রান দিয়েছেন এবং ৫টি উইকেট শিকার করেছেন। তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুরকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।

নান্দ্রে বার্গার ১৫ ওভারে ৫০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। তিনি যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের উইকেট নিতে সক্ষম হয়েছেন। মার্কো জ্যানসেন ১৫ ওভারে ৫২ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছেন। তিনি জসপ্রীত বুমরাহকে আউট করেছেন। জেরাল্ড কোয়েটজি এখনও পর্যন্ত একটিও উইকেট নিতে পারেননি। বৃষ্টির কারণে প্ৰথম দিন অনেক ওভার খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে কি হয় সেটাই এখন দেখার বিষয়।

এই ম্যাচের প্ৰথম দিনের খেলা নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

https://twitter.com/CrickettFanGirl/status/1739630700742181265?t=4fDNYpfMwP1OnLpwJYUnww&s=19

close whatsapp