আয়ারল্যান্ড বনাম ভারত ২০২৩: আসন্ন সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

IRE vs IND
IRE vs IND. (Photo Source: Twitter)

১৮ই আগস্ট, শুক্রবার থেকে আয়ারল্যান্ড বনাম ভারতের টি-২০ সিরিজ শুরু হবে। এই সিরিজে জাসপ্রিত বুমরাহ কামব্যাক করবেন। তার নেতৃত্বেই আসন্ন সিরিজটিতে খেলবে ভারতীয় দল। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে পিঠের চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। ২০২২ সালের ২৫শে সেপ্টেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ খেলেছিলেন বুমরাহ। এরপরই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

এশিয়া কাপ ২০২৩ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে ছন্দে ফেরার ক্ষেত্রে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটি জাসপ্রিত বুমরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার তত্ত্বাবধানে একটি তরুণ দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। রিঙ্কু সিং এবং জিতেশ শর্মা এই সিরিজে ভারতীয় দলের হয়ে অভিষেক করতে পারেন।

অন্যদিকে, পল স্টার্লিংয়ের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে আয়ারল্যান্ড। তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আইরিশদের স্কোয়াডে অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং জশুয়া লিটলের মতো তারকা খেলোয়াড়রা আছেন। তাই এই সিরিজটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়।

উল্লেখযোগ্যভাবে, ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৫টি টি-২০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন দল আসন্ন সিরিজটিতে ভারতের এই জয়ের ধারা ভাঙতে চাইবে। এই সিরিজের জন্য ভারতীয় দলে অভিজ্ঞতার কমতি রয়েছে। তাই আয়ারল্যান্ডের কাছে ভারতকে পরাজিত করার ক্ষেত্রে একটি অনেক বড় সুযোগ রয়েছে। অন্যদিকে, সম্প্রতি রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল। তাই এই সিরিজটি জিতে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করবে জাসপ্রিত বুমরাহের নেতৃত্বাধীন দল।

আয়ারল্যান্ড বনাম ভারত ২০২৩: সম্পূর্ণ সময়সূচি

তারিখ ম্যাচ কেন্দ্র
সময় (ভারতীয় সময়)
১৮ই আগস্ট, শুক্রবার প্ৰথম টি-২০ ম্যাচ দ্য ভিলেজ, মালাহাইড, ডাবলিন সন্ধে ৭:৩০টা
২০শে আগস্ট, রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ দ্য ভিলেজ, মালাহাইড, ডাবলিন সন্ধে ৭:৩০টা
২৩শে আগস্ট, বুধবার তৃতীয় টি-২০ ম্যাচ দ্য ভিলেজ, মালাহাইড, ডাবলিন সন্ধে ৭:৩০টা

আয়ারল্যান্ড বনাম ভারত ২০২৩: সম্পূর্ণ স্কোয়াড

ভারতের স্কোয়াড: জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা , আর্শদীপ সিং, মুকেশ কুমার, আভেশ খান।

আয়ারল্যান্ডের স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, রস অ্যাডায়ার, হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, লোরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক অ্যাডায়ার, জশুয়া লিটল, ব্যারি ম্যাকার্থি, থিও ভ্যান ওয়ার্কম, বেঞ্জামিন হোয়াইট, ক্রেগ ইয়ং।

সম্প্রচার বিবরণী

এই সিরিজের সবকটি ম্যাচের সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ এবং জিও সিনেমায় দেখা যাবে।

close whatsapp