আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে
শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতির ফলে ভারতীয় খেলোয়াড়দের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে
আপডেট করা - Mar 28, 2023 5:37 pm
২) ভেঙ্কটেশ আইয়ার

বরুণ চক্রবর্তী ছাড়া আরও যে একজন ভারতীয়কে কেকেআর গত মরসুমের নিলামের আগে ধরে রেখেছিল তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ার। মধ্য প্রদেশের ব্যাটার আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে একাদশে জায়গা করে নিয়েছিলেন এবং ওপেনার হিসেবে দুর্দান্ত পারফর্ম করে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন।
কেকেআরের হয়ে ভালো পারফর্ম্যান্সের সুবাদে ভেঙ্কটেশ ভারতের টি-২০ দলেও জায়গা করে নিয়েছিলেন। ভারতের ৯টি টি-২০ খেলে ভেঙ্কটেশ ১৩৩ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন। তবে সেই পারফর্ম্যান্স তিনি আইপিএল ২০২২-এর পুনরাবৃত্ত করতে পারেননি এবং ১২ ইনিংসে মাত্র ১৮২ রান করেছিলেন ১০৭.৬৯ স্ট্রাইক রেটে।
১লা এপ্রিল যখন কেকেআর তাদের উদ্বোধনী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তখন ভেঙ্কটেশের লক্ষ হবে আইপিএল ২০২১-এর আগ্রাসী মেজাজ ফিরিয়ে আনার। ২০২২-২৩ ঘরোয়া মরসুমে মধ্য প্রদেশের খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন ভেঙ্কটেশ। এখন তিনি সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং আশা করা যায় কেকেআরের টপ অর্ডারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি।