আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে
শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতির ফলে ভারতীয় খেলোয়াড়দের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে
আপডেট করা - Mar 28, 2023 5:37 pm
১) নীতীশ রানা

শ্রেয়াস আইয়ারের অবর্তমানে নীতীশ রানাকে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। বাড়তি দায়িত্বের ফলে নীতীশ আরও জোরদার পারফর্ম্যান্স করবেন বলে আশা করা যায়। ২০১৮-তে কেকেআরে আসার পরে দীর্ঘ পাঁচ মরসুম এই দলের হয়ে খেলার ফলে নীতীশ কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতির সম্বন্ধে অবগত এবং জানেন দলের কাছ থেকে কীভাবে সেরা পারফর্ম্যান্স বার করে আনতে হবে।
২০১৮-র মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স নীতীশের উপর ভরসা রাখার পর থেকে নীতীশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। পার্পল জার্সির দলের হয়ে পরবর্তী পাঁচ মরসুমের প্রতিটিতেই নীতীশ ৩০০ রানের বেশী করেছেন। গত মরসুমে তাঁর ব্যাট থেকে ৩৬১ রান এসেছিল ১৪৩.৮২ স্ট্রাইক রেটে।
নীতীশ দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন। তাই তাঁকে ওপেনিং পজিশনে দেখা যায়, আবার মিডল অর্ডারেও খেলেন তিনি। পরিস্থিতি বুঝে খেলতে পারার দক্ষতার কারণে কেকেআরের ব্যাটিং ক্রমের অন্যতম সম্পদ নীতীশ। ২০২২ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দিল্লির হয়ে খেলে নীতীশ ৩১৭ রান করেছিলেন এবং টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন।