আইপিএলে উইকেট বোলার-বান্ধব ছিল বলে মনে করেন রুতুরাজ গায়কওয়াড়
আইপিএল ২০২২-এ রুতুরাজ সিএসকের সর্বোচ্চ স্কোরার ছিলেন
আপডেট করা - Jun 15, 2022 1:06 pm

ভারতের ব্যাটার রুতুরাজ গায়কওয়াড় মনে করেন যে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পিচগুলি বোলার-বান্ধব ছিল কারণ সেগুলিতে খুব বেশি সমতলতা ছিল না, বরং টার্ন এবং সুইংয়ের জন্য সহায়ক ছিল। গায়কওয়াড় ২০২২ মরসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সমস্ত ম্যাচে খেলেছিলেন এবং তাদের সর্বোচ্চ রান-স্কোরার ছিলেন।
গায়কওয়াড় মনে করেন যে কয়েকটি খেলায় ভালো ডেলিভারির জন্য তাঁকে আউট হতে হয়েছিল কারণ বল সরাসরি ফিল্ডারদের হাতে চলে গিয়েছিল। ২৫ বছর বয়সী ব্যাটার মনে করেন যে টি-টোয়েন্টি খেলার অংশ এটি, এখানে খারাপ দিন থাকবেই। এর পাশাপাশি তিনি যোগ করে মানসিকভাবে সব সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গায়কওয়াড় ১৪ ইনিংসে ৯৯-এর সর্বোচ্চ স্কোরসহ ২৬.২৮ গড়ে ৩৬৮ রান করেছেন।
নিজের প্রক্রিয়ার উপর আস্থা রাখতে হবে: রুতুরাজ গায়কওয়াড়
“আমার মনে হয় আইপিএলে ২-৩ ম্যাচে আমি ভালো বলে আউট হয়েছিলাম যেখানে কিছু ডিসমিসাল আপনি জানেন ভালো শট ফিল্ডারের হাতে চলে গেছে,” বলেছেন গায়কওয়াড়। “আমি মনে করি এটি টি-টোয়েন্টি ক্রিকেটের অংশ, প্রতিদিন আপনার দিন হবে না, আপনার খারাপ দিন থাকবে। তবে মানসিকভাবে স্থির থাকতে হবে এবং নিজের প্রক্রিয়ার উপর আস্থা রাখতে হবে,” সিএসকে ব্যাটার একটি সংবাদ সম্মেলনে বলেছেন।
২০২০ সালে গায়কওয়াড় আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন এবং সিএসকের দলে আসা অন্যতম সেরা নির্বাচন হিসাবে প্রমাণিত হয়েছেন তিনি। তিনি তাঁর অভিষেক মরসুমে ৫১ গড়ে ছয় ম্যাচে ২০৪ রান করেছিলেন। এখন ৩৬ ম্যাচে ৩৭.৭২ গড়ে ১২০৭ রান করেছেন।
আইপিএল ২০২২ সম্পর্কে বলতে গিয়ে ওপেনার বলেছেন, “আমি বল আইপিএলে উইকেট সামান্য বোলার-বান্ধব কারণ খুব বেশী পাটা উইকেট কিছু ছিল না, ডাবল-পেস উইকেট ছিল, বল টার্ন করছিল, সুইং ছিল।”
কেএল রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে গায়কওয়াড় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে রয়েছেন এবং ১৪ই জুন (মঙ্গলবার) বিশাখাপত্তনমে তাঁর প্রথম আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরি করেন। ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৭ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুতুরাজ।