আইপিএল ২০২৩, ম্যাচ ১৬: ডিসি বনাম এমআই ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা
অবশেষে পয়েন্ট অর্জন করতে সক্ষম হল মুম্বাই ইন্ডিয়ান্স
আপডেট করা - Apr 11, 2023 11:50 pm

রোহিত শর্মার দল শেষ পর্যন্ত আইপিএল ২০২৩-এ পয়েন্ট অর্জন করল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ বলে যখন দুই রান বাকী, তখন একটি উত্তেজক জয় ছিনিয়ে নিলেন টিম ডেভিড। শেষ ওভারে পাঁচ রান করতে হত মুম্বাইকে, তবে দিল্লির পেসার অনরিখ নর্কিয়া দুর্দান্ত বোলিং করে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলের আশা টিঁকিয়ে রেখেছিলেন।
দলের জয়ে রোহিত শর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ৪৫ বলে ৬৫ রানের দর্শনীয় ইনিংস খেলেছিলেন। মুকেশ কুমারের প্রথম ওভারে ১৪ রান করে অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের একটি দুরন্ত সূচনা করেছিলেন। প্রথম ছয় ওভারে সফরকারীরা ৬৮ রান তুলেছিল। তবে তরুণ ভারতীয় ওপেনার ঈশান কিষান রান আউট হওয়ার পরে রান রেট সাময়িক কমে গিয়েছিল।
স্পিনারদের কারণে রানের গতি কমলেও উদীয়মান ভারতীয় ব্যাটার তিলক ভার্মা নিয়মিত ব্যবধানে ছক্কা হাঁকিয়ে টার্গেটের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন দলকে। মুকেশ কুমারের এক ওভারে তিলক ও সূর্যকুমার যাদব আউট হতেই আবারও ম্যাচে ফিরে আসে দিল্লি। ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমানের ওভারে ডেভিড ও ক্যামেরন গ্রিন রকটি করে ছক্কা হাঁকিয়ে মুম্বাইকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন।
প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের ইনিংসের সৌজন্যে দিল্লি প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছয়
এর আগে দিনের প্রথম ইনিংসে দিল্লিকে টানলেন অধিনায়ক ওয়ার্নার ও অক্ষর প্যাটেল। আইপিএলের শুরু থেকেই নানা রেকর্ড গড়ে চলেছেন ওয়ার্নার। কয়েকদিন আগেই আইপিএলের মঞ্চে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৬০০০ রান করার রেকর্ড গড়েছিলেন বাঁ-হাতি ওপেনার। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নতুন নজির গড়েছেন। ৪৭ বলে ৫১ রানের ইনিংসে ওয়ার্নার অধিনায়ক হিসেবে আইপিএলে ৩০০০ রান সম্পূর্ণ করেছেন। দিল্লি ক্যাপিটালসে আসার আগে ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করেছিলেন।
এদিন পাঁচ উইকেট পড়ার পরে ব্যাট হাতে নেমেছিলেন অক্ষর পটেল। ললিত যাদব যখন আউট হয়েছেন, তখন সেই সময় দিল্লি ক্যাপিটালসের রান ছিল ৫ উইকেটে ৯৮। সেই জায়গা থেকেই ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝোড়ো ইনিংস খেলে দিল্লিকে প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দিয়েছিলেন অক্ষর পটেল। আর তাতেই মুম্বই ইন্ডিয়ান্স শিবির চাপের সৃষ্টি করেছিলেন তিনি। চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫৪ রান করেছিলেন বাঁ-হাতি ব্যাটার।
অক্ষরের অসামান্য প্রচেষ্টা সত্ত্বেও দিল্লি এখনও পয়েন্ট অর্জন করতে পারল না। অন্যদিকে মুম্বাই একটি ম্যাচ জিতেই অষ্টম স্থানে চলে এসেছে সানরাইজার্স জায়দ্রাবাদকে টপকে।
আইপিএলের ম্যাচ ১৬-র পরে পয়েন্ট তালিকা
| স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| ১ | লখনউ সুপার জায়ান্টস | ৪ | ৩ | ১ | ৬ | ১.০৪৮ |
| ২ | রাজস্থান রয়্যালস | ৩ | ২ | ১ | ৪ | ২.০৬৭ |
| ৩ | কলকাতা নাইট রাইডার্স | ৩ | ২ | ১ | ৪ | ১.৩৭৫ |
| ৪ | গুজরাত টাইটান্স | ৩ | ২ | ১ | ৪ | ০.৪৩১ |
| ৫ | চেন্নাই সুপার কিংস | ৩ | ২ | ১ | ৪ | ০.৩৫৬ |
| ৬ | পাঞ্জাব কিংস | ৩ | ২ | ১ | ৪ | -০.২৮১ |
| ৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৩ | ১ | ২ | ২ | -০.৮০০ |
| ৮ | মুম্বই ইন্ডিয়ান্স | ৩ | ১ | ২ | ২ | -০.৮৭৯ |
| ৯ | সানরাইজার্স হায়দরাবাদ | ৩ | ১ | ২ | ২ | -১.৫০২ |
| ১০ | দিল্লি ক্যাপিটালস | ৪ | ০ | ৪ | ০ | -১.৫৭৬ |