নিজে অবসৃত আউট হয়ে কার্তিককে আগে ব্যাট করার সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন ডু প্লেসি

কার্তিক ৮ বলে ৩০ রান করে নট আউট থাকেন

Faf du Plessis and Dinesh Karthik
Faf du Plessis and Dinesh Karthik. (Photo Source: IPL/BCCI)

দীনেশ কার্তিক চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ বিস্ময়কর ফর্মে রয়েছেন এবং বিভিন্ন মহল থেকে প্রশংসা অর্জন করছেন। রবিবার (৮ই মে), সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা কার্তিকের মারকুটে মেজাজের শিকার হয়েছিলেন। আগ্রাসী ফিনিশার শেষের ওভারে চার-ছক্কার মালা পরিয়ে দেন বিপক্ষকে। একটি চার এবং চারটি ছক্কার সাহায্যে, ৩৬ বছর বয়সী মাত্র আট বলে অপরাজিত ৩০ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের নির্ধারিত ২০ ওভারে ১৯২/৩ তোলে।

তার প্রচেষ্টা ফলপ্রসূ হয় যখন আরসিবি ৬৭ রানের বিশাল জয় অর্জন করে। খেলা শেষ হওয়ার পর, আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি কার্তিকের আরেকটি অনবদ্য ইনিংসের জন্য ব্যাপক প্রশংসা করেছেন। এই মরসুমে উইকেটকিপার-ব্যাটার এমনই ফর্ম দেখিয়েছেন যে ডু প্লেসি এও ভেবেছিলেন যে তিনি অবসৃত আউট হয়ে কার্তিককে আগে ব্যাট করার সুযোগ করে দেবেন। ম্যাচ-পরবর্তী কথোপকথনে সেই কথা স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

দীনেশ কার্তিককে যতক্ষণ সম্ভব ব্যাট করতে দিতে চাই: ফাফ ডু প্লেসি

“যদি সে (দীনেশ কার্তিক) এভাবে ছক্কা মারতে থাকে, আমরা তাকে যতক্ষণ সম্ভব ব্যাট করতে দিতে চাই। সে তার খেলার দিক দিয়ে পরিষ্কার। সত্যি কথা বলতে কী, আমি আউট হওয়ার চেষ্টা করছিলাম কারণ আমি খুব ক্লান্ত ছিলাম, এবং ডিকেকে ভেতরে নিয়ে আসতে চাইছিলাম। আমরা এমনকি চিন্তা করছিলাম – আমি নিজেই ‘অবসর নিচ্ছি’। এবং তারপর, আ্মাদের উইকেট পড়ল। ভালো ফর্মে আছে ডিকে। এটা একটা কঠিন উইকেট ছিল। অনেকেই তাদের প্রথম কয়েকটি বলে লড়াই করছিল,” তিনি বলেছেন।

এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে ডু প্লেসি নিজেও একটি দুর্দান্ত ইনিংস খেলছিলেন কারণ তিনি একটি কঠিন পিচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। ওপেনার মাত্র ৫০ ডেলিভারিতে ৭৩ রান করেন এবং অপরাজিত থেকে ফিরে যান। বোলিং বিভাগে, শ্রীলঙ্কার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা অসাধারণ পারফর্ম করেছিলেন এবং তিনি আইপিএলে তাঁর প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন।

এদিকে, ১২টি খেলায় এটি আরসিবির সপ্তম জয় এবং বাকি দুটি ম্যাচে জিতলে তারা আইপিএল ২০২২ প্লেঅফের জন্য নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করবে। তাই, কার্তিক, ডু প্লেসি এবং বাকিরা এই সাফল্য বজায় রাখতে চাইবেন।

close whatsapp