ইডেনে সুপারহিট লর্ড শার্দূল শো, ৬৮ রানের ইনিংস খেলে গড়লেন একাধিক রেকর্ড

Shardul Thakur
Shardul Thakur. ( Image Source: IPL )

এবারের আইপিএলের মিনি নিলামের আগদেই শার্দূল ঠাকুরকে দলে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু ইডেন গার্ডেন্সে আর কোনও ভুল করেননি তিনি। দ্বিতীয় ম্যাচেই লর্ডের শার্দূলের দাপট দেখল গোটা ইডেন গার্ডেন্স। সেইসঙ্গেই এবারের আইপিএলে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরান করলেন শার্দূল ঠাকুর। সেইসঙ্গেই গড়লেন একাধিক রেকর্ডও।

এদিন কঠিন পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শার্দূল ঠাকুর।  সেই জায়গা থেকেই রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল তাঁর পথ চলা। সময় যত এগিয়েছিল ততই এদিন ভয়হ্কর হয়ে উঠেছিলেন শার্দূর ঠাকুর। তাঁর ব্যাট থেকে েদিন সুধুই চিল চার ও ছয়ের বন্যা। ২০ বলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এদিন অর্দশতরান করেন তিনি। সেইসঙ্গেই জস বাটলারের সঙ্গে যুগ্মভাবে এবারের আইপিএলের দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়েন তিনি।

ইডেন গার্ডেন্সেই আইপিএলের মঞ্চে প্রথম অর্ধশতরান পেলেন শার্দূল ঠাকুর

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেই থামেন শার্দূল ঠাকুর। আর সেইসঙ্গেই কলকাতা নাইট রাইডার্সের বড় রানের রাস্তাটাও একেবারে পাকা করে দিয়ে এসেছিলেন তিন। এদিন শার্দূর ঠাকুর যখন ম্যাচে আসেন সেই সময় কলকাতা নাইট রাইডার্সের রান ৫ উইকেটে ৮৪। সেই  জায়গা থেকেই রিঙ্কু সিংকে নিয়ে শুরু হয়েছিল তাঁর আক্রমণত্মক পারফরম্যান্স দেখানো। আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বোলাররা কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে ৮৮ রানের পার্টনারশিপ খেলেন শার্দূল ঠাকুর। আর তাতের দক্ষ হাতে ভর করেই এবারের আইপিএলে প্রথমবার ২০০ রানের গন্ডী টপকায় কলকাতা নাইট রাইডার্স।

এদিন ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন শার্দূল ঠাকুর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্ধর্ষ বোলিং লাইনআপের বিরুদ্ধে শার্দূল ঠাকুরের গোটা ইনিংস জুড়ে রয়েছে ৯টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ২৩৪.৪৮। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে একাধিক রেকর্ডের মালিকও হয়ে গিয়েছেন তিনি। ইডেন গার্ডেন্সেই আইপিএল কেরিয়ারের প্রথং অর্ধশতরানটাও পেয়েছেন লর্ড শার্দূল।

আইপিএলের ইতিহাসে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকো এখন তিনি। তাঁর আগেই রয়েছেন আন্দ্রে রাসেল। তিনি করেছিলেন ৮৮ রান। এবার সেই তালিকতেই দ্বিতীয় নাম তুললেন শার্দূল ঠাকুর। লর্ড শার্দূলের এই পারফরম্যান্স যে  নাইট শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp