আইপিএল ২০২৩, ম্যাচ ৫৬ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, ইডেন গার্ডেন্সের রেকর্ড ও পরিসংখ্যান

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

চলতি আইপিএলে এখনও পর্যন্ত একে অপরের সঙ্গে দেখা  হয়নি কলকাতা নাই রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। এই মুহূর্তে দুই দলই আইপিএলের পয়েন্ট টেবিলে এক জায়গায় রয়েছে। দুই দলেরই পয়েন্ট ১০। দুজনের সামেনই প্লেঅফের রাস্তা প্রশস্ত করার সুযোগ রয়েছে। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে য়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলছে নাইট রািডার্সের শেষ মুহূর্তের প্রস্তুতিও।

শেষ দুই ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স অসাধারণ পারফর্ম্যান্স প্রদর্শন করেছে। বিশেষ করে শেষ ম্যাচেই কেকেআরের জার্সিতে ফর্মে ফিরেছেন আন্দ্রে রাসেল। ইডেনের বাইশেগজে দেখা গিয়েছিল তাঁর হাত থেকে ফের একটাবড় রানের ঝলক। শুধুমাত্র তাই নয়,ধারাবাহিকভাবে কলকাতা নাইট রইডার্সের হয়ে সাফল্য পেয়েছেন রিঙ্কু সিংও। রাজস্থান রয়্যালসের বিরুদেধে নামার আগে সেটাি য়ে কলকাতা নািট রাইডার্স শিবিরের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিচ্ছে্ তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের প্রস্তুতিও করছে কলকাতা নাইট রাইডার্স শিবির।

সার্বিক পরিসংখ্যানে এক ধাপ এগিয়ে তচাকলেও ইডেন গার্ডেন্সে অবশ্য বেশ কয়েকধাপই রয়েছে কলকাতা নাইট রািডার্স। ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্কত কাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের নীরিখে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯টি ম্যাচের মঝ্যে ৬টি তেই জয় তুলে নিয়েছে ককাতা নাইট রাইডার্স। সেখানেই মাত্র ২টি ম্যাচে জিততে পেরেছে রাজস্থান রয়্যালস। একটি ম্যাচ পরিত্যক্ত।

ইডেন গার্ডেন্সে কলকাকা নাইট রাইডার্স বনাম রাজস্যান রয়্যালস হেড টু হেড

ম্যাচ – ৯। কলকাতা নাইট রাই়ডার্স – ৬। রাজস্থান রয়্যালস – ২। অমীমাংসিত – ১

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান

এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে ৮৩টি ম্যাচ খেলা হয়েছে আইপিএলের মঞ্চে। সেখানেই প্রথমে ব্যাটিং কর দল জিতেছে ৩৪টি ম্যাচ এবং রান তাড়া করে জিতেছে ৪৯টি ম্যাচ। সেইসঙ্গে এবারের আইপিেলে প্রথম ইনিংসের গড় স্কোর রয়েছে ২২২। ইডেন গার্ডেন্সে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রান করেছে এখনও পর্যন্ত চেন্নাি সুপার কিংস। এবারই কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল তারা। এই মাঠেই সবচেয়ে বেশী রান রয়েছে প্রাক্তন কলকাতা নাইটরাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরের। ৪৭ ম্যাচ খেলে ১৪০৭ রান রয়েছে তারা।

অন্যদিকে এই মাঠেই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর রয়েছে রজত পাতিদারের। গতবছরই তিনি এই মাঠে ১১৭ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন।

close whatsapp