আইপিএল ২০২৩, ম্যাচ ৪০: ডিসি বনাম এসআরএইচ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
পয়েন্ট তালিকায় নীচের দুই স্থানে থাকা দলের লড়াই
আপডেট করা - Apr 28, 2023 11:17 pm

দিল্লি ক্যাপিটালস (ডিসি) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) উভয় দলই চলমান আইপিএল ২০২৩ মরসুমের প্রথমার্ধে সাফল্যর চেয়ে ব্যর্থতার সম্মুখীন হয়েছে বেশী। ডেভিড ওয়ার্নার ও তাঁর সতীর্থরা প্রতিযোগিতায় প্রথম পাঁচটি ম্যাচ হেরে, তাদের শেষ দুটি ম্যাচে পরপর জয়লাভ করে সাময়িকভাবে জয়ের স্বাদ অনুভব করেছে।
অন্যদিকে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স বিগত তিন ম্যাচ হেরেছে। দুই দলেরই সংগ্রহে চার পয়েন্ট, যদিও উন্নত নেট রান রেটের কারণে এসআরএইচ দিল্লির চেয়ে এক ধাপ উপরে থেকে নবম স্থানে রয়েছে। ২৯শে এপ্রিল, শনিবার, আইপিএল ২০২৩-এর ৪০তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।
দুই দলের শেষ ম্যাচে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল ২৪শে এপ্রিল। হায়দ্রাবাদে আয়োজিত ম্যাচে দিল্লি তাদের এসআরএইচের বিরুদ্ধে জয়লাভ করেছিল। ১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সের ওপেনাররা স্তিমিতভাবে ইনিংস শুরু করেন এবং প্রয়োজনীয় রান রেট অহেতুক ওভারপ্রতি ৯-এর বেশী নিয়ে গিয়েছিলেন। মাঝের ওভারে উইকেট হারানোর পরে এসআরএইচের পক্ষে আর রান তাড়া করা সম্ভব হয়নি এবং ৭ রানে হেরে গিয়েছিল।
পিচ কন্ডিশন
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাউন্ডারির সংক্ষিপ্ত দৈর্ঘ্য ব্যাটারদের বড় শট মারতে সাহায্য করতে পারে। তবে পিচ তুলনামূলকভাবে মন্থর হওয়ায় খুব বড় স্কোর হওয়ার সম্ভাবনা কম। এখানকার পিচে পেসারদের জন্য সুবিধা থাকবে।
উভয় দলের কম্বিনেশন
দিল্লি ক্যাপিটালস
দীর্ঘ চোট বিরতির পরে শিখর ধাওয়ান সম্ভবত পাঞ্জাবের একাদশে ফিরে এসে নেতৃত্ব দিতে প্রস্তুত হবেন। যদি তিনি না খেলতে পারেন, তবে স্যাম কারান অধিনায়কত্ব পালন করবেন এবং ওপেনার হিসেবে আবারও সুযোগ পেতে পারেন অথর্ব তাইদে। বিদেশী পেসার হিসেবে একাদশে ফিরে আসতে পারেন কাগিসো রাবাডা। ম্যাথিউ শর্টের পরিবর্তে খেলানো হতে পারে সিকান্দার রাজাকে।
সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), সরফরাজ খান, মণীশ পান্ডে, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, রিপাল প্যাটেল, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা।
সানরাইজার্স হায়দ্রাবাদ
গত ম্যাচে ভয়াবহ হারের পরে এলএসজি নিঃসন্দেহে তাদের কম্বিনেশন নিয়ে উদ্বিগ হবে। দীপক হুডা চলমান মরসুমে সাত ইনিংসের মধ্যে ছয়টিতে এক অঙ্কের রানে আউট হয়েছেন। তাঁকে বাদ দিয়ে মনন ভোহরাকে সুযোগ দেওয়া হতে পারে। অধিনায়ক রাহুল যেহেতু পাওয়ারপ্লে ওভারের বিশেষ সুবিধা নিতে পারছেন না, তাই ওপেনার হিসেবে ভোহরাকে পাঠানো হতে পারে। আয়ূষ বাদোনিকে বাদ দিয়ে কৃষ্ণাপ্পা গৌথামকে ফিনিশার হিসেবে ব্যবহার করার কথা ভাবতে পারে এলএসজি। বিদেশী পেসারের স্লটে প্রত্যাবর্তন হতে পারে মার্ক উডের।
সম্ভাব্য একাদশ: রাহুল ত্রিপাঠী, সামার্থ ভ্যাস, অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
হেড-টু-হেড
ম্যাচ – ২২ | দিল্লি ক্যাপিটালস – ১১ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ১১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ