আইপিএল ২০২৩, ম্যাচ ৪৬: পিবিকেএস বনাম এমআই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
দুই দলের মধ্যে আগের ম্যাচে পাঞ্জাব জিতেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে
আপডেট করা - May 2, 2023 7:08 pm

পাঞ্জাব কিংস (পিবিকেএস) বুধবার, ৩রা মে, মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৪৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর মুখোমুখি হবে। দুই দলই তাদের আগের ম্যাচ জিতে মাঠে নামছে। এখনও পর্যন্ত তাদের ঘরের মাঠে খেলা চারটি ম্যাচের মধ্যে পাঞ্জাব মাত্র একটি ম্যাচ জিতেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল এই মরসুমে তাদের প্রথম ম্যাচ।
নয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০১ রান তাড়া করতে নেমে, শেষ বলে রুদ্ধশ্বাস জয় অর্জন করেছিল পাঞ্জাব। একজন ব্যাটারও হাফ সেঞ্চুরি পাননি, তবে দলগত প্রচেষ্টায় জয় ছিনিয়ে নিয়েছিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল।
অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আট ম্যাচে চার জয় নিয়ে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। মুম্বাই তাদের আগের ম্যাচে প্রথমবারের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০ রানের বেশী লক্ষ্য তাড়া করে জিতেছিল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৩ রান তাড়া করতে নেমে তিন বল বাকী থাকতে জিতেছিল এমআই।
পিচ কন্ডিশন
প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মোহালিতে খেলা চারটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল দুবার ১৯০-এর বেশী স্কোর করেছে। আগের ম্যাচে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে দুই ইনিংসে মোট ৪৫৮ রান করেছিল। তাই আসন্ন ম্যাচেও বেশী স্কোর ওঠার প্রত্যাশা করা হচ্ছে।
উভয় দলের কম্বিনেশন
পাঞ্জাব কিংস
একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগের ম্যাচে হারপ্রীত ব্রারের বোলিং ব্যবহৃত না হলেও, তাঁকে আবারও একাদশে রাখা হতে পারে। বোলিংয়ের সময়ে আর্শদীপ সিংকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে প্রবেশ করানো হতে পারে।
সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, অথর্ব তাইদে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, সিকান্দার রাজা, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার।
মুম্বাই ইন্ডিয়ান্স
মুম্বাই তাদের ওপেনিং জুটির কাছ থেকে আরও বেশী অবদান আশা করবে। একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন রাইলি মেরেডিথ আসতে পারেন।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, (অধিনায়ক) ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, আরশাদ খান, কুমার কার্তিকেয়া।
হেড-টু-হেড
ম্যাচ – ৩০ | পাঞ্জাব কিংস – ১৫ | মুম্বাই ইন্ডিয়ান্স – ১৫
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ