রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স
আপডেট করা - May 8, 2023 11:49 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৩ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৫ উইকেটে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই মরসুমে এটি ছিল তাদের পঞ্চম জয়।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস। তাদের দলের ওপেনার প্রভিসিমরন সিং এই ম্যাচ বেশি রান করতে পারেননি। তিনি ৮ বলে ১২ রান করে আউট হন। আরেক ওপেনার শিখর ধাওয়ান ব্যাট হাতে একটি দারুন ইনিংস খেলেন। তিনি ৪৭ বলে ৫৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ১টি ছয়। ভানুকা রাজাপক্ষ পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৩ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। লিয়াম লিভিংস্টোনও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। তিনি ৯ বলে ১৫ রান করে আউট হন। স্যাম কারান ৯ বলে ৪ রানের একটি ধীরগতির ইনিংস খেলে আউট হন। জিতেশ শর্মা ১৮ বলে ২১ রান করেন। তিনি এবং ধাওয়ান মিলে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ঋষি ধাওয়ান ১১ বলে ১৯ রান করেন।
শেষে শাহরুখ খান এবং হারপ্রীত ব্রার যথাক্রমে ৮ বলে অপরাজিত ২১ এবং ৯ বলে অপরাজিত ১৭ রানের দুটি ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাঞ্জাব কিংস। এই ম্যাচে কেকেআরের সবথেকে সফল বোলার ছিলেন বরুণ চক্রবর্তী। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। কেকেআরের প্রতিভাবান পেসার হর্ষিত রানা ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট পান। নীতিশ রানা এবং সুয়শ শর্মা ১টি করে উইকেট শিকার করেন।
শেষ ওভারের শেষ বলে গিয়ে জয় পায় কেকেআর
রান তাড়া করতে নেমে ৫ ওভারের মাথায় ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় কেকেআর। তিনি ১২ বলে ১৫ রান করেন। আরেক ওপেনার জেসন রয় ২৪ বলে ৩৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ভালো রান করতে পারেননি। তিনি ১৩ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক নীতিশ রানা ৩৮ বলে ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মারেন।
শেষে আন্দ্রে রাসেল ৩টি চার এবং ৩টি ছয় সহ ২৩ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। শেষ বলে ৪ মেরে রিঙ্কু সিং কেকেআরকে ম্যাচটি জিতিয়ে দেন। তিনি ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানে পৌঁছে এই ম্যাচটি জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে অসাধারণ বোলিং করেন রাহুল চাহার। তিনি ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। নাথান এলিস এবং হারপ্রীত ব্রার ১টি করে উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরাএ পুরস্কার পান আন্দ্রে রাসেল।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
WHAT. A. FINISH! 👌 👌
It went right down to the final ball of the match! 👍 👍@rinkusingh235 & @KKRiders held their nerve & how to seal a win over the spirited @PunjabKingsIPL! 👏 👏
Scorecard ▶️ https://t.co/OaRtNpANNb #TATAIPL | #KKRvPBKS pic.twitter.com/9NZLfEzF0l
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
A 𝐭𝐡𝐫𝐢𝐥𝐥𝐢𝐧𝐠 𝐟𝐢𝐧𝐢𝐬𝐡 at Eden Gardens 🔥
This one's for you, Knight fam! 💜 pic.twitter.com/7gViVjaqQ3
— KolkataKnightRiders (@KKRiders) May 8, 2023
A hard-fought game but not enough in the end! 💔#KKRvPBKS #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/DsVlIA6mWN
— Punjab Kings (@PunjabKingsIPL) May 8, 2023
RINKU THE FINISHER. RINKU THE FUTURE @rinkusingh235 💜 @KKRiders 🤟@IPL
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 8, 2023
Another last-ball thriller! Excellent from @Russell12A, #Rinku and @NitishRana_27 to take @KKRiders home. Interestingly, five teams are leveled at 10 points. #IPL2023
— Yusuf Pathan (@iamyusufpathan) May 8, 2023
I would love to know what is going on in Shardul Thakur's mind just now. Bowled 15 overs, batted 61 balls this year. Hope him and Umesh are practising with a red ball.
— Harsha Bhogle (@bhogleharsha) May 8, 2023
🟣✨ KNIGHTS DEFEATED THE KINGS! Dre Russ and Rinku Singh shine as the Knight Riders seal the victory with a breathtaking last-ball four in this thrilling chase.
👀 The points table gets entangled in a web of complexity yet again.
📷 BCCI • #RinkuSingh #AndreRussell #KKRvPBKS… pic.twitter.com/FM5E5seH1u
— The Bharat Army (@thebharatarmy) May 8, 2023
Rinku Singh the finisher of KKR.
What a player he is! pic.twitter.com/DbbxScN80H
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 8, 2023
THE SAVIOUR OF KKR IN PRESSURE SITUATIONS.
RINKU, TAKE A BOW. pic.twitter.com/OubofuFEDB
— Johns. (@CricCrazyJohns) May 8, 2023
Rinku Singh in IPL 2023:
4(4).
46(33).
48*(21).
58*(31).
18(18).
6(8).
53*(33).
18*(10).
19(20).
46(35).
21*(10).The Best batsman for KKR. PHENOMENAL, RINKU. pic.twitter.com/WIGJkzjkna
— Tanuj Singh (@ImTanujSingh) May 8, 2023