বিরাট কোহলির সাথে দেখা করতে গিয়ে লজ্জা পেলেন রিকি পন্টিংয়ের ছেলে

Virat Kohli and Ricky Ponting
Virat Kohli and Ricky Ponting. (Photo Source: Twitter)

১৫ই এপ্রিল, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২০ তম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হবে। এই মরসুমে ডিসি এখনও অবধি একটিও ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে, আরসিবি নিজেদের প্ৰথম ম্যাচে জয়ের পর টানা দুটি ম্যাচে পরাজিত হয়েছে।

এই ম্যাচের আগেই ডিসির প্রধান কোচ রিকি পন্টিং আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে দেখা করেন। দিল্লি ক্যাপিটালস নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছে। এই ভিডিওতে রিকি পন্টিংয়ের ছেলে ফ্লেচার উইলিয়াম পন্টিংকেও দেখা গিয়েছে। সে বিরাট কোহলির সাথে দেখা করতে গিয়ে লজ্জায় লাল হয়ে যায়। ডিসি এই ভিডিওটির ক্যাপশন দিয়েছে “জব রিকি মেট কোহলি, এক্সটেন্ডেড ক্যামিও রিকি জুনিয়র।”

 

আরসিবির বিরুদ্ধে নিজেদের প্ৰথম জয়ের লক্ষ্য নিয়ে নামবে দিল্লি ক্যাপিটালস

আইপিএলের ১৬ তম সংস্করণে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস টানা পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে। তারা এখনও অবধি যথাক্রমে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি), হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি), সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস (আরআর) এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে হেরেছে।

তারা আগের ম্যাচে এমআইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ বলে গিয়ে পরাজিত হয়েছে। ডিসি দলের দক্ষিণ আফ্রিকান পেসার আনরিখ নোকিয়া শেষ ওভারে অনেক চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। ব্যাট হাতে একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি মাত্র ২৫ বল খেলে ৫৪ রান করেছিলেন। কিন্তু রোহিত শর্মা এবং তিলক ভার্মার সুন্দর ইনিংসের সামনে হার মানতে হয় ডিসিকে। রোহিত ৪৫ বলে ৬৫ রান এবং তিলক ২৯ বলে ৪১ রান করেন। এই ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

অন্যদিকে, নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও শেষ বলে গিয়ে এলএসজির কাছে পরাজিত হয়েছিল। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল অর্ধশতরান করেন। কিন্তু মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরানের দুর্দান্ত দুটি ইনিংসের সামনে শেষমেশ পরাজিত হয় আরসিবি।

আরসিবি এবং ডিসি দুই দলের কাছেই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শেষমেশ কোন দল এই ম্যাচে জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp