আইপিএল ২০২৩, ম্যাচ ৪: এসআরএইচ বনাম আরআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৮-৮ সমতা রয়েছে

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের আইপিএল ২০২৩ অভিযান শুরু করবে গত বছরের পরাজিত ফাইনালিস্ট রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২রা এপ্রিল, রবিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। হায়দ্রাবাদ-ভিত্তিক দলটি অধিনায়ক এইডেন মার্করামকে ছাড়াই থাকবে। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।

হায়দ্রাবাদ-ভিত্তিক দলটিতে মার্করামের স্বদেশী মার্কো য়্যানসেন ও হাইনরিখ ক্লাসেনও থাকছেন না, কারণ এই তিন ক্রিকেটারই বর্তমানে জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। সমস্ত চোখ থাকবে ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার হ্যারি ব্রুকের দিকে, যাঁকে সানরাইজার্স আইপিএল ২০২৩ নিলামে ১৩.২৩ কোটি টাকায় কিনেছিল।

এদিকে, তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস গত বছরের ফাইনালে গুজরাত টাইটান্সের বিপক্ষে হৃদয়বিদারক হারের পরে জয় দিয়ে তাদের অভিযান শুরু করতে চাইবে। সঞ্জু স্যামসনের দল পর পর দুই বছর প্লে -অফে জায়গা করে নেওয়ার জন্য ফেভারিট। গত বছর অরেঞ্জ ক্যাপের অধিকারী (জস বাটলার) ও পার্পল ক্যাপের অধিকারী (যুজবেন্দ্র চাহাল) দুজনেই এবারও রাজস্থানের স্কোয়াডের অংশ।

পিচ কন্ডিশন

হায়দ্রাবাদের পিচ ঐতিহ্যগতভাবে পেস বোলিংকে সহায়তা করে রাতের ম্যাচের সময়ে। তবে এই ম্যাচটি দুপুরে থাকায় পেসারদের বিশেষ দাপট থাকবে না। এই কেন্দ্রে টস জয়ী দল প্রথমে ব্যাট করতে আগ্রহী হবে। ১৮০-র কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা রয়েছে।

উভয় দলের কম্বিনেশন

সানরাইজার্স হায়দ্রাবাদ

পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল স্কোয়াডে যোগ দেওয়ায় সানরাইজার্সের টপ অর্ডার শক্তিশালী হবে। দলের মিডল অর্ডারও সমৃদ্ধ দেখাচ্ছে হ্যারি ব্রুক ও গ্লেন ফিলিপ্সের মতো বিস্ফোরক ব্যাটার থাকায়। অস্থায়ী অধিনায়ক ভুবনেশ্বর কুমারের নেতৃত্বর দিকে নজর থাকবে।

সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), আদিল রশিদ, উমরান মালিক, ফজলহক ফারুকী।

রাজস্থান রয়্যালস

টপ অর্ডারে জস বাটলার ও যশস্বী জয়সওয়ালের আগ্রাসী জুটির উপর ভরসা রাখা হলেও মিডল অর্ডারে দেবদত্ত পাড়িক্কাল ও রিয়ান পরাগ গুরুত্বপূর্ণ অবদান না রাখলে দল বিপদে পড়বে। প্রসিদ্ধ কৃষ্ণকে হারানোর ধাক্কা রাজস্থান কীভাবে সামলাবে সেটাও দেখার বিষয়।

সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল।

হেড-টু-হেড

ম্যাচ – ১৬ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ৮ | রাজস্থান রয়্যালস – ৮

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp