“মা-কে দেওয়া কথা রাখতেই দৌড়ে চলেছেন রভম্যান পাওয়েল”, আইপিএলে তাঁকে দেখে আপ্লুত ইয়ান বিশপ
আপডেট করা - Apr 29, 2022 8:59 pm

এবারের আইপিএলের অন্যতম চমক হল ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েল। সকলে যখন কায়রণ পোলার্ড, আন্দ্রে রাসেলদের রানের ঝড় তোলার জন্য মুখিয়ে রয়েছেন, সেই মঞ্চেই এবার উত্থান রভম্যান পাওয়েলের। আইপিএলের মঢ্চে ইতিমধ্যেই তাঁর শক্তির পরিচয় তিনি দিয়ে দিয়েছেন। সেই রভম্যান পাওয়েলরই এক অতীতের কথা শোনালেন আরেক কিংবদন্তী ক্যারিবিান তারকা ইয়ান বিশপ। মাকে কথা দিয়েছিলেন রভম্যান পাওয়েল, আইপিএলের মঞ্চেই মায়ের সঙ্গে দেখা সেই স্বপ্ন পূরণের দৌড়ে এগিয়ে চলেছেন তিনি।
রভম্যান পাওয়েলকে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস নিয়েছিল ২.৮ কোটি টাকায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরুণ তারকাদের মধ্যে তিনি একজন। ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ছিলেন তিনি। খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। বড় শট দেখার যেমন দক্ষতা রয়েছে, তেমনই লোয়ার মিডল অর্ডারেও খেলতে পারেন তিনি। সেই সমস্তকিছু বিচার করেই এবার রভম্যান পাওয়েলকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের মঞ্চে সুযোগ পেয়েই যেন নিজের স্বপ্ন পূরণের দড়জাটাও খুলে গিয়েছে রভম্যান পাওয়েলের। দারিদ্রকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। মায়ের হার না মানা লড়াইয়ের স্বাক্ষী এই তরুণ তারকা। জেদটা অনেক ছোট বয়স থেকেই চেপেছিল মনের মধ্যে। যখন তিনি প্রাথমিক বিদ্যালে দ্বিতীয় শ্রেনীতে পড়েন সেই সময় থেকেই মায়ের মুুখে হাসি ফোটানের লক্ষ্যটা ছিল তাঁর। কথা দিয়েছিলেন তাঁর মাকে, এই জায়গা থেকে তাদের পরিবারকে তিনি বের করবেনই। আর সেই গল্পটাই জানতেন প্রাক্তন কিংবদন্তী ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ। এতদিন কেউ কিছু না জানলেও, সেই বিশপই রভম্যান পাওয়েলের সেই কথা সকলের সামনে আনলেন।
এবারের আইপিএলে ২.৮ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন রভম্যান পাওয়েল
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ইয়ান বিশপ জানিয়েছেন, “যদি কারোর হাতে দশ মিনিট সময় তবে ইউটিউবে গিয়ে রভম্যানের পাওয়েলের জীবনের এই গল্পটা দেখে আসুন। তবই সকলে বুঝতে পারবেন যে কেন আমি সহ আরও অন্যান্যরা কেন খুশি রভম্যান পাওয়েল আইপিএলে সুযোগ পাওয়ায় খুশি। তিনি খুবই ভদ্র একটি পরিবার থেকে উঠে এসেছেন। যখন দ্বিতীয় শ্রেনীতে পড়তেন, সেই সময়ি মাকে কথা দিয়েছিলেন যে তাদের দারিদ্রতা দূর করবেন। তিনি সেই স্বপ্নকেই সত্যি করার লক্ষ্যে দৌড়ে চলেছেন”।
এবারের আইপিএলে রভম্যান পাওয়েলের প্রথম বিধ্বংসী পারফরম্যান্সের পরিচয়টা পাওয়া গিয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে শেষ ওভারে তাঁর পরপর তিন বলে ছয় মারার ছবিটা এখনও সকলের মনে টাটকা। পরে তিনি জানিয়েছিলেন যে সেই ম্যাচে ছবলে ছটা ছয় মারার ক্ষমতা তাঁর ছিল। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ জিততে পারেনি দিল্লি ক্যাপিটাল।
কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনওরকম ভুল করেননি তিনি। শেষপর্যন্ত থেকে একের পর এক বড় শট খেলে নির্ধারিত সময়ের আগেই নাইট রাইডার্সকে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেন রভম্যান পাওয়েল। আইপিএলে এখনও অনেক ম্যাচ বাকি। এবার এই তরুণ ক্যারিবিয়ান তারকা আাগামীদিনের সেনসেশন হয়ে উঠবেন কিনা সেটাই দেখার।