আইপিএল ২০২৩, ম্যাচ ১১: রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
আপডেট করা - Apr 8, 2023 4:55 pm

প্রিভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর এগারোতম ম্যাচে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (আরআর) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হবে। রাজস্থান রয়্যালস এখনও অবধি দুটি ম্যাচ খেলেছে যার মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে।
আরআর নিজেদের প্ৰথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৭২ রানে পরাজিত করেছিল। সেই ম্যাচে আরআরের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার এবং অধিনায়ক সঞ্জু স্যামসন তিনজনই অর্ধশতরান করেছিলেন। এছাড়াও বল হাতে যুজবেন্দ্র চাহাল ৪টি এবং ট্রেট বোল্ট ২টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে তারা মাত্র ৫ রানে হেরেছিল। শিমরন হেটমায়ার এবং ইমপ্যাক্ট প্লেয়ার ধ্রুব জুরেল শেষে অনেক চেষ্টা করেও দলকে ম্যাচ জেতাতে পারেননি।
অন্যদিকে আইপিএলের ১৬ তম সংস্করণে এখনও অবধি জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে তারা ৫০ রানে পরাজিত হয়েছিল। এলএসজির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করেছিল ডেভিড ওয়ার্নারের দল। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করেছিল তারা। অর্থাৎ, দুটি ম্যাচে অলআউট না হলেও অনেকগুলি উইকেট হারিয়েছিল ডিসি। প্ৰথম দুটি ম্যাচের কোনোটিতেই তারা সেরকম নজরকাড়া প্রদর্শন করতে পারেনি।
সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস
যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ওবেড ম্যাককয়, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালস
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাইলি রসো, সরফরাজ খান, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), আমান হাকিম খান, কুলদীপ যাদব, আনরিখ নোকিয়া, মুকেশ কুমার।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিমরন হেটমায়ার – শেষের দিকের ওভারগুলিতে তিনি ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তিনি প্ৰথম দুটি ম্যাচে রানও পেয়েছেন। তিনি এসআরএইচের বিরুদ্ধে ১৬ বলে অপরাজিত ২২ রান এবং পিবিকেএসের বিরুদ্ধে ১৮ বলে ৩৬ রান করেন।
ডেভিড ওয়ার্নার – তার দল প্ৰথম দুটি ম্যাচে হেরে গেলেও তিনি দুটি ম্যাচেই রান পেয়েছেন। তিনি এলএসজির বিরুদ্ধে ৪৮ বলে ৫৬ এবং জিটির বিরুদ্ধে ৩২ বলে ৩৭ রান করেন। তার দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্যাট হাতে তার তরফ থেকে একটি ভালো ইনিংস আশা করাই যায়।
অলরাউন্ডার
জেসন হোল্ডার – জেসন হোল্ডার বল হাতে দলের জন্য যেমন উইকেট তুলতে পারেন তেমনই ব্যাট হাতে বড় শটও খেলতে পারেন। ব্যাট হাতে শেষের দিকের ওভারগুলিতে তিনি দলের জন্য অনেক কার্যকর হয়ে উঠতে পারেন। তিনি প্ৰথম দুট ম্যাচ মিলিয়ে মোট ২টি উইকেট পেয়েছেন।
অক্ষর প্যাটেল – অক্ষর প্যাটেল খুবই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি বল হাতে বেশি রান দেন না এবং ব্যাটিংয়েও ভালো অবদান রাখতে পারেন। জিটির বিরুদ্ধে তিনি ২২ বলে ৩৬ রানের একটি সুন্দর ইনিংসও খেলেছিলেন।
বোলার
যুজবেন্দ্র চাহাল – তিনি মাঝে মাঝে একটু বেশি রান দিয়ে ফেলেন কিন্তু তার পাশাপাশি উইকেটও নেন। তিনি নিজেদের প্ৰথম ম্যাচে এসআরএইচের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়েছিলেন। পিবিকেএসের বিরুদ্ধে তিনি ১টি উইকেট পান।
খলিল আহমেদ – তিনি পাওয়ার প্লে, মাঝের ওভারে এবং ডেথ ওভারে অর্থাৎ যে কোনো জায়গায় বোলিং করতে পারেন। নিজেদের প্ৰথম ম্যাচে এলএসজির বিরুদ্ধে তিনি ২টি বড় উইকেটও নেন।
উইকেটরক্ষক
সঞ্জু স্যামসন – রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন খুব ভালো ফর্মে রয়েছেন। তিনি প্ৰথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৩২ বলে ৫৫ এবং ২৫ বলে ৪২ রান করেন। এই ম্যাচে জস বাটলার না খেললে তার দায়িত্ব আরো বাড়বে।
রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
যশস্বী জয়সওয়াল, ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (অধিনায়ক), রাইলি রসো, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, জেসন হোল্ডার, কুলদীপ যাদব, ট্রেন্ট বোল্ট, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।