মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ভারসাম্যের অভাব রয়েছে, মনে করছেন টম মুডি
আপডেট করা - Apr 3, 2023 6:48 pm

রবিবার আইপিেলের মেগা ডুয়েলে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলে যাত্রা শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষরক্ষা করতে পারেনি সেই ম্যাচে তারা. প্রতম ম্যাচেই রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আট উইকেটে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই পারফর্ম্যান্স দেখারই তাদের দল গছন নি.য়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা আইপিএলের কোচ টম মুডি। মুম্বই ইন্ডিয়ান্সের এমন খারাপ পারফর্ম্যান্সের জন্য তাদের দলের ভারসাম্যের অভাবকেই দায়ী করছেন টম মুডি।
তাঁর মতে এবারের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সঠিক ভারসাম্য নেই। আর সেটাই তাদের সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছথেন এই প্রাক্তন অজি তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। রোবিত শর্মা, ঈশান কিষাণ তেকে সূর্যকুমার যাদব এবং ক্যামেরণ গ্রীণরা ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। সেই জায়গা থেকে তিলক বর্মা খেলতে নাম পারলে য়ে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে লেদিন ১০০ রানও করা কষ্টসাধ্য ছিল তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচেই আরসিবির কাছে ৮ উইকেটে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স
হাতে লড়াি করার মতো রান পেলেও শেষরক্ষা করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স শিবির। বোলিংয়েও তারা চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছিল। জফরা আর্চার এবং বেহেনড্রফের মতো তারকা বোলারদের ব্যবহার করা হলেও বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসির সামনে তারা মাথা তুলে দাঁড়াতেই পারেনি। এমন পারফরম্যান্স দেখার পরি দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন টম মুডি। তাঁর মতে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের মধ্যে বেশ কিছু জায়গাতেই সমস্যা রয়েছে। শুধুমাত্র তাই নয় তাদের দলের ভারসাম্যের অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন টম মুডি।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি কেন তাদের নিয়ে একটু চিন্তিত কারণ এবারের আইপিএল শুরু হওয়ার আগেই এই মুম্বই ইন্ডিয়ান্স যে ফাইনালের কাছেও পৌঁছতে পারবে না সেই কথা জানিয়েছিলাম আমি। আমার মনে এই দলে বেশ কিছু জায়গায় ফাঁক রয়ে গিয়েছে। সেইসঙ্গে এই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ভারসাম্যেরও যথেষ্ট অভাব রয়েছে। তাদের দলে যেমন ঘরোয়া বোলারদের গভীরতা বেশী নেই, তেমনই তাদের দলে আন্তর্জাতিক বোলারদের গভীরতাও কম”।
গতবার খেলতে না পারলেও এবার মুম্বি ইন্ডিয়ানস শিবিরে রয়েছেন জফরা আর্চার। প্রথম থেকেই খেলছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তাঁর থেক তেমন বোলিং পারফর্ম্যান্স দেখা যায়নি। বিরাট কোহলির বিরুদ্ধে ১৭ বলে তিনি ২৮ রান দিয়েছিলেন। ব্যর্থ হয়েছিলেন বেহেনড্রফ থেকে তারকা পীযূষ চাওলা। যদিও সামনে অনেক ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের। সেখানেই শেষপর্যন্ত কী হয় এখন সেটাই দেখার।