লখনউয়ে কুউন্টন ডিকক ও হায়দরাবাদে মার্করাম আসার পর দেখে নেওয়া যাক তাদের প্রথম একাদশ
আপডেট করা - Apr 6, 2023 9:44 pm

শুক্রবার আইপিএলের মঞ্চে তৃতীয় ম্যাচে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলের শুরুটা বেশ ভালভাবেই করেছিল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেই ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল লখনউ সুপার জায়ন্টস। বোলিংয়ে ব্যর্থ হলেও সেই ম্যাচে কিন্তু ব্যাটিংয়ে ভাল পারফরম্যান্সই প্রদর্শনই করেছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন কুইন্টন ডিকক। আর সেটা যে লখনউ সুপার জায়ান্টস শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ওপেনিংয়ে কুইন্টন ডিকক এবং কাই মেয়ার্সকেই দেখার সম্ভাবনা রয়েছে বেশী। আর সেটা যে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে বোলিংয়ে মার্ক উড রয়েছেন। গত ম্যাচেই পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।
অন্যদিকে সানরাইডার্স হায়দরাবাদ এবারের আইপিএলের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে বিশ্রী হার হয়েছিল তাদের। সেইসঙ্গে ভাল নেতৃত্বও দেখাতে পারেননি ভুবনেশ্বর কুমার। তবে এই ্মযাচ থেকেই হায়দরাবাদ শিবিরে ফিরছেন তাদের অধিনায়ক এডেন মার্করাম।
লখনউয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে কিছু পরিবর্তন হতে পারে। গতম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার সেই দিকেই বাড়তি নজর দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে নামার আগে পিচের দিকেই নজর রয়েছে দুই শিবিরের। তার আগে দেখে নেওয়া যাক তাদের প্রথম একাদশ কেমন হতে পারে।
সম্ভাব্য একাদশ
লখনউ সুপার জায়ান্টসঃ কুইন্টন ডিকক, কাইল মেয়ার্স, কে রাহুল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, আভেশ খান, মার্ক উড, রবি বিষ্ণোই, যশ দয়াল।
সানরাইজার্স হায়দরাবাদঃ হেনরিখ ক্ল্যাসেন, ময়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, এডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ফজলহক ফারুকি, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
ম্যাচ সম্প্রচার বিবরণ
লখনউ সুপার জায়ান্টন বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ ১০, আইপিএল ২০২৩
ভেন্যুঃ ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
দিন এবং সময়ঃ শুক্রবার, এপ্রিল ৭, ৭.৩০
টেলিকাস্ট ও স্ট্রিমিংঃ স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও সিনেমা