আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স
আইপিএল ২০২২-এ সপ্তম স্থানে শেষ করেছিল কেকেআর
আপডেট করা - Oct 18, 2022 5:55 pm
২) অ্যারন ফিঞ্চ

বায়ো-বাবল ক্লান্তির কারণে অ্যালেক্স হেলস আইপিএল ২০২২ থেকে নাম প্রত্যাহার করায় তাঁর পরিবর্ত হিসাবে অ্যারন ফিঞ্চকে যুক্ত করা হয়। ৩৫ বছর বয়সী এই ব্যাটার সাদা বলের ক্রিকেটে ওপেনিং ব্যাটার হিসাবে দীর্ঘদিন পারফর্ম করছেন এবং কলকাতা ফ্র্যাঞ্চাইজি আশা করেছিল তাদের হয়েও অস্ট্রেলিয়ান ব্যাটার অনুরূপ পারফর্ম করবেন।
তবে ফিঞ্চ প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি এবং পাঁচ ম্যাচে ১৭.২০ গড়ে মাত্র ৮৬ রান করতে পেরেছিলেন। সুইং বোলিংয়ের বিরুদ্ধে তাঁকে ক্রমাগত বিপাকে পড়তে দেখা গিয়েছিল। মাঝ মরসুমে দল থেকে একবার বাদ পড়ে যাওয়ার পরে তাঁকে মরসুমের শেষের দিকে আর খেলানো হয়নি। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক সার্কিটে অস্ট্রেলিয়ার হয়েও তাঁর পারফর্ম্যান্স ধারাবাহিক নয়। ফলে কেকেআর ২০২৩ মরসুমের জন্য ফিঞ্চ ধরে রাখতে বিশেষ উৎসাহী হবে না।
ওডিআই ফর্ম্যাটে তাঁর ফর্ম ক্রমশ খারাপ হওয়ায় তিনি সেপ্টেম্বরে ৫০ ওভারের ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। কেকেআরের হয়ে তাঁর পারফর্ম্যান্স খারাপ হলেও এখন যেহেতু ফিঞ্চ কেবল টি-টোয়েন্টি ফর্ম্যাটের দিকেই ফোকাস রাখছেন তাই আগামী মরসুমের আগে ট্রেডিং উইন্ডোতে তাঁকে নেওয়ার জন্য বেশ কিছু দল আগ্রহ দেখাতে পারে।