আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স
আইপিএল ২০২২-এ সপ্তম স্থানে শেষ করেছিল কেকেআর
আপডেট করা - Oct 18, 2022 5:55 pm
১) বরুণ চক্রবর্তী

আইপিএল মেগা নিলামের আগে যে চার ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যে বরুণ চক্রবর্তী অন্যতম। তামিল নাড়ুর স্পিনারের জন্য কেকেআর যে প্রত্যাশা নিয়ে ৮ কোটি টাকা খরচ করেছিল, সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন চক্রবর্তী। ২০২০ ও ২০২১ মরসুমে ৭-এর কম ইকোনমি রেটে ৩৫ উইকেট নেওয়া চক্রবর্তী ২০২২ মরসুমে ১১ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ৮.৫১ ইকোনমি রেট এবং ৫৫.৩৩ গড়ে।
তাঁর ফর্মের অভাবিত পতন কেকেআরকে পরিকল্পনা বদলাতে বাধ্য করেছিল এবং সুনীল নারিন ছাড়া দলের দ্বিতীয় স্পিনার হিসাবে কিছু ম্যাচে অনুকূল রায়কে খেলতে দেখা গিয়েছিল। চক্রবর্তীকে মরসুমের শেষের দিকে আবার ফিরিয়ে আনা হলেও তাঁর পারফর্ম্যান্স উন্নত হয়নি।
ট্রেডিং উইন্ডোর সময় কেকেআর এই বিষয়টি মাথায় রাখবে যে চক্রবর্তীকে ছেড়ে দিলে নিলামের আগে দলের কাছে আট কোটি টাকা আসবে যা মিনি নিলামে কাজে লাগানো যেতে পারে। খারাপ ফর্ম সত্ত্বেও চক্রবর্তী এখনও ভারতের হাতেগোনা রহস্য স্পিনারের একজন। ফলে তাঁকে নেওয়ার জন্য বাকি ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ঔৎসুক্য থাকতে পারে।