আইপিএল ২০২২, ম্যাচ ৩৮: পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

সিএসকের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার শিবম দুবের দিকে নজর থাকবে

Shivam Dube
Shivam Dube. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

সোমবার আইপিএল ২০২২-এর ৩৮তম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস। সাতটি ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। নিয়মিত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ছে দল। লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা ছাড়া কেউই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। বোলিংয়ে রাহুল চাহারকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই।

অন্যদিকে চেন্নাই সুপার কিংস আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে জিতলেও সাতটি ম্যাচ খেলে মাত্র দুই জয়সহ চার পয়েন্ট নিয়ে পাঞ্জাবের ঠিক নীচে নবম স্থানে রয়েছে। ওপেনার রুতুরাজ গায়কওয়াড়ের ফর্ম দলের দুশ্চিন্তা বাড়াচ্ছে। তরুণ বোলার মুকেশ চৌধুরী ভালো ছন্দে আছেন। 

পিচ রিপোর্ট

ওয়াংখেড়ের পিচে সাধারণর বড় স্কোর উঠলেও টুর্নামেন্ট যত এগোচ্ছে তত পিচ মন্থর হচ্ছে। টস জিতে আগে ব্যাট করলে সুবিধা পাওয়ার সম্ভাবনা। স্পিনাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন। 

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস 

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), হরপ্রীত সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার, সন্দীপ শর্মা, অর্শদীপ সিং।

চেন্নাই সুপার কিংস

রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কওয়াড়, আম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটকিপার), ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, ডোয়েন ব্রাভো, মুকেশ চৌধুরী, মাহীষ ঠীকশানা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শিখর ধাওয়ান – মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭০ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও সম্প্রতি খেই হারিয়েছেন। যদিও আবার তিনি ফর্ম পুনরুদ্ধারের জন্য সিএসকে ম্যাচকে বেছে নিতে পারেন। ৭ ম্যাচে সংগ্রহ ২১৪ রান।

শিবম দুবে – ৭ ম্যাচে ২৩৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। মিডল অর্ডারে নেমে ১৬১.৪৮ স্ট্রাইক রেটে দ্রুত রান করছেন।

অলরাউন্ডার 

লিয়াম লিভিংস্টোন – ৭ ম্যাচে ২২৬ রান করেছেন ১৮২.২৫ স্ট্রাইক রেট এবং ৩২.২৯ গড়ে। সিএসকের বিরুদ্ধে আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।

রবীন্দ্র জাডেজা – ৭ ম্যাচে ৯১ রান করেছেন। যদিও পাঞ্জাবের দুর্বল ডেথ বোলিংয়ের সুযোগ নিয়ে বেশ কিছু বড় শট মারতে দেখা যেতে পারে তাঁকে। বল হাতে ৫ উইকেট নিয়েছেন।

বোলার

রাহুল চাহার – চলতি আইপিএলে পিবিকেএসের সেরা বোলার এবং ৭ ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইলেটশিকারীদের তালিকায় দশম স্থানে আছেন। গড় ১৯.৪০।

ডোয়েন ব্রাভো – এখনও অবধি সিএসকের সবচেয়ে ধারাবাহিক বোলার। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ১৮.০৮ গড়ে।

উইকেটকিপার 

জিতেশ শর্মা – লোয়ার মিডল অর্ডারে নেমে ৫ ম্যাচে ১২২ রান করেছেন ১৬৪.৮৬ স্ট্রাইক রেটে। শাহরুখ খানের অফ ফর্মের ফলে জিতেশের উপর দায়িত্ব অনেক বেশী।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ুডু, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), শিবম দুবে (অধিনায়ক), জিতেশ শর্মা, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্রাভো, রাহুল চাহার, মুকেশ চৌধুরী, মাহীষ ঠীকশানা।

close whatsapp