রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে এবি ডেভিলিয়র্সকে

Virat Kohli and AB de Villiers
Virat Kohli and AB de Villiers. (Photo Source: IPL/BCCI)

আসন্ন আইপিএলে আবারও কী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে চলেছেন এবি ডেভিলিয়র্স? সবকিছু ঠিকঠাক চললে ফের বিরাটদের সঙ্গে ড্রেসিংরুমে দেখা যেতে পারে তাঁকে। তবে এবার আর ক্রিকেটারের ভূমিকায় নয়। রয়্যাল চ্যালে়ঞ্জার্সের মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীকে। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে এই ঘটনা নিয়ে। শোনাযাচ্ছে আগামী ১২ মার্চ নতুন অধিনায়কের নাম ঘোষণা করা সঙ্গেই নাকি ডেভিলিয়র্সের নামও মেন্টর হিসাবে ঘোষণা করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২০২২ সালের আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগেই ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন ডেভিলিয়র্স। গতবার খেললেও, এবার আর মিস্টার থ্রি সিক্সটি ড্রিগীকে দেখা যাবে না বিরাটের পাশে বাইশগজের লড়াইয়ে। আর সেইসমস্ত দিক বিচার করেই বেঙ্গালুরু শিবিরে এবারে তুলে নেওয়া হয়েছে ফাফ ডুপ্লেসিকে। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই ফের ডেভিলিয়র্সের নাম শোনা যেতে শুরু করেছে।

মঙ্গলবার ৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ঘোষণা করার কথা ছিল। কিন্তু হঠাত্ই সেই সিদ্ধান্ত বদলেছে তারা। আগামী ১২ মার্চ তারা সাংবাদিক সম্মেলন ডেকেছে। শোনাযাচ্ছে সেখানেই নাকি অধিনায়কের নাম ঘোষণা করবে। একইসঙ্গ নতুন মেন্টরের নামও ঘোষণা হতে পারে সেদিন। তাদের সাংবাদিক সম্মেলনে যে বেশকিছু চমক রয়েছে, তা আরসিবির তরফেই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এবি ডেভিলিয়র্স মেন্টর হিসাবে ফিরতে পারেন বিরাট কোহলিদের শিবিরে

আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম স্তম্ভ ছিলেন এবি ডেভিলিয়র্স। বেঙ্গালুরুর বহু ম্যাচ জয়ের নায়ক তিনি। সেই ডেভিলিয়র্স এবার আর মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের জার্সির পাশাপাশি আইপিএল থেকেও অবসর নিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী। কিন্তু এই তারকা প্রোটিয়া ক্রিকেটারকে এত সহজেই ছেড়ে দিতে নারাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। ডেভিলিয়র্স অবসর নেওয়ার পর থেকেই তাঁকে কোচিংস্টাফ হিসাবে দলে রাখার চেষ্টা শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কথাবার্তা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছিল, শোনাযাচ্ছে ডেভিলিয়র্সও নাকি তাদের প্রস্তাবে একপ্রকার রাজী। আর সেই সবকিছুই ১২ মার্চ ঘোষণা করতে পারে বেঙ্গালুরু। ২০১১ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন এবি ডেভিলিয়র্স। আইপিএলের মঞ্চে চার হাজারেরও থেকে বেসী রান রয়েছে এই প্রোটিয়া তারকার। তবে এবার আর ব্যাট হাতে নামবেন না তিনি।

২০১১ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের সদস্য এবি ডেভিলিয়র্স

এবছর অধিনায়ক হিসাবেও দেখা যাবে না বিরাট কোহলিকে। গতবছর আইপিএলের দ্বিতীয় পর্ব চলার সময়ই নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন এবি ডেভিলিয়র্স। সেই থেকেই তাদের নতুন অধিনায়ক খোঁজার কাজটা শুরু হয়ে গিয়েছিল। শোনাযাচ্ছে বিরাট পরবর্তী বেঙ্গালুরু শিবিরের অধিনায়ক হতে চলেছেন ফাফ ডুপ্লেসি। আর সেইসঙ্গে যদি ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে ডেভিলিয়র্স ফেরেন, তবে বিরাটদের শিবির যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য।

close whatsapp