আইপিএল ২০২২, ম্যাচ ১৮: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
২১৬ পয়েন্ট নিয়ে এই ম্যাচের ব্যাটারদের মধ্যে সবার আগে আছেন তিলক ভার্মা
আপডেট করা - Apr 9, 2022 4:25 pm

প্রিভিউ
শনিবার আইপিএল ২০২২-এর ১৮তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত তাদের ৩টি ম্যাচেই হেরেছে এবং পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচটির ফল তাদের মনে অনেক দিন থাকবে কারণ তারা প্রায় জেতা ম্যাচ প্যাট কামিন্সের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে হেরে যায়।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার শেষের দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ৩ ম্যাচের মধ্যে ২টিতে জিতে অভিযানে ভালো ছন্দে শুরু করেছে তারা। বোলিংয়ে হাসারাঙ্গা, হর্ষল ও ব্যাটিংয়ে কার্তিক, শাহবাজের ফর্ম দলকে সন্তুষ্ট করবে।
পিচ রিপোর্ট
এই কেন্দ্রে নির্দিষ্ট কোন একটি লক্ষ্য খাড়া করার কথা ভাবতে পারছে না দলগুলি। রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচে ২১০ করলেও তারপরের ম্যাচগুলিতে ১৬০ থেকে ১৭৫-এর বেশী রান উঠতে দেখা যাচ্ছে না। শিশিরের বেশী প্রভাব পুনের মাঠে না থাকায় টসজয়ী অধিনায়ক ব্যাটিংয়ের কথা ভাবতে পারেন।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, ডেভিড উইলে, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
মুম্বই ইন্ডিয়ান্স
ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জসপ্রিত বুমরাহ্, টিমাল মিলস, বাসিল থাম্পি।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – তিন ম্যাচে মোট ১২২ রান করেছেন। ৪০-এর বেশী গড়ে এবং ১৫০.৬২ স্ট্রাইক রেটে রান করা ডু প্লেসির সর্বোচ্চ স্কোর ১৫০.৬২।
তিলক ভার্মা – এই মরসুমের অন্যতম বড় আবিষ্কার। ৩ ম্যাচ খেলে ১২১ রান করেছেন ১৬০-এর স্ট্রাইক রেটে। তিনি কয়েক ওভার বোলিংও করতে পারেন।
অলরাউন্ডার
শাহবাজ আহমেদ – রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৫ এবং তার আগের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ২৭ রান করে আরসিবির মিডল অর্ডারকে সচল রেখেছেন। বল হাতে সুযোগ পেলে বাঁ-হাতি স্পিনার উইকেট তোলার ক্ষমতা রাখেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা – ৩ ম্যাচে মোট ৬ উইকেট নিয়েছেন ১৫.৩ গড়ে। এখনও ব্যাট হাতে তেমন নজর না কাড়লেও লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ বাউন্ডারি মেরে অবদান রাখতে পারেন।
বোলার
হর্ষল প্যাটেল – ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ১৬.২৫ গড়ে। কেকেআরের বিরুদ্ধে দুটি মেডেনও ছিল। ব্যাট হাতে আগের ম্যাচে শেষ ওভারে ছয় মেরে জিতিয়েছেন।
মুরুগান অশ্বিন – ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ১৭.৭৫ গড়ে। আরসিবির ব্যাটারদের তাদের আগের ম্যাচে প্রতিপক্ষের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সামনে দিশাহারা দেখিয়েছিল। অশ্বিনের লেগ-স্পিনের বিরুদ্ধেও তাদের সতর্ক থাকতে হবে।
উইকেটকিপার
দীনেশ কার্তিক – আরসিবিতে আসার পর থেকে স্বপ্নের ফর্মে আছেন। ৩ ম্যাচ খেলে একবারও আউট না হয়ে ৯০ রান করেছেন ২০৪.৫৫ স্ট্রাইক রেটে।
পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ফাফ ডু প্লেসি, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ফ্যাবিয়ান অ্যালেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মুরুগান অশ্বিন, জসপ্রিত বুমরাহ্।