আইপিএল ২০২২, ম্যাচ ১৬: পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আগের ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফর্ম করেছিলেন লিয়াম লিভিংস্টোন
আপডেট করা - Apr 8, 2022 4:04 pm

প্রিভিউ
শুক্রবার আইপিএল ২০২২-এর ১৬তম ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে। তারা দুজনেই এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি জয় পেয়েছে, যদিও পাঞ্জাব একটি ম্যাচ হারলেও গুজরাত দুটি খেলে দুটিতেই জিতেছে। পিবিকেএস পয়েন্ট তালিকায় ৪র্থ স্থানে রয়েছে। একমাত্র পরাজয় এসেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। পিবিকেএস আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে পরাজিত করেছিল।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্স স্বপ্নের ফর্মে রয়েছে এবং তারাই একমাত্র দল যারা এখনও অপরাজিত। তারা লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে পরাজিত করে অভিযান শুরু করার পরে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়েছে।
পিচ রিপোর্ট
এই টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর দিকে তাকালে বলা যায় ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ আগের মতোই ব্যাটারদের অনুকূলে থাকবে। পাঞ্জাবের পাওার-হিটাররা এই পিচে ব্যাটিং উপভোগ করবেন, তাই গুজরাতের তারকা লেগ-স্পিনার রশিদ খানের ভূমিকা তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব আরোরা, অর্শদীপ সিং।
গুজরাত টাইটান্স
শুবমান গিল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, গুরকিরাত সিং, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, মহম্মদ শামি, লকি ফার্গুসন।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – ২৯ বলে ৪৩ রান করে এবারের অভিযান শুরু করেছিলেন। আগের ম্যাচে সিএসকের বিরুদ্ধে ২৪ বলে ৩৩ রান করেন। গুজরাতের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর প্রথম হাফ সেঞ্চুরির দিকে নজর থাকবে তাঁর।
শুবমান গিল – প্রথম ম্যাচে ডাকে আউত হওয়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন গিল। দ্বিতীয় ম্যাচেই ৪৬ বলে ৮৪ রান করেন ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে।
অলরাউন্ডার
লিয়াম লিভিংস্টোন – সিএসকে-র বিরুদ্ধে আগের ম্যাচে তাঁর সেরা ফর্মে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ৫টি চার ও ৫টি ছক্কাসহ ৩২ বলে ৬০ রান এবং ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেটের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
হার্দিক পান্ডিয়া – জিটির হয়ে ৪ নম্বরে ব্যাট করার ফলে ইনিংস গড়ার সময় পাচ্ছেন। দুই ম্যাচেই তিনি ৪ ওভার বল করেছেন এবং দারুণ ফর্মে আছেন। এই ম্যাচেও পান্ডিয়া তাঁর ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করা হচ্ছে।
বোলার
রাহুল চাহার – এখনও অবধি ৩ ম্যাচে মাত্র ৫.০০ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার লড়াইয়ে আছেন এই লেগ-স্পিনার। সেরা বোলিং সিএসকে-র বিরুদ্ধে ২৫/৩।
রশিদ খান – এখনও অবধি বিধ্বংসী চেহারার রশিদ খানকে টুর্নামেন্টে দেখা না গেলেও যে কোন ব্যাটিং লাইন-আপকে ধ্বংস করার ক্ষমতা রাখেন রশিদ। লোয়ার অর্ডারে কিছু গুরুত্বপুর্ণ রান সংগ্রহ করার ক্ষমতাও আছে তাঁর।
উইকেটকিপার
জিতেশ শর্মা – প্রথমে ব্যাটিংয়ে ১৭ বলে ২৬ রান করেছিলেন। পেস হোক বা স্পিন, দুই ধরণের বোলিংয়ের বিরুদ্ধেই তাঁকে স্বচ্ছন্দ দেখিয়েছে এবং ২৬ রানের ইনিংসে মোট ৩টি ছয় মেরেছিলেন।
পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শিখর ধাওয়ান,শুবমান গিল, ভানুকা রাজাপাকসা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রাহুল চাহার, লকি ফার্গুসন।