দিল্লি ক্যাপিটালসের যাত্রা শুরুর আগে আবেগতাড়িত বার্তা ঋষভ পন্থের

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

শনিবারই আইপিএলের প্রথম ম্যাচে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস।ঘরের মাঠে প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ  লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ সুরু হওয়ার আগেই এক আবেগঘন বার্তা ঋষভ পন্থের। গুরুতর চোট পেয়ে আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। এবারের আইপিএলেও দিল্লি শিবিরে নেই এই তরুণ তারকা ক্রিকেটার। সশরীরে দলের সঙ্গে থাকতে না পারলেও, তিনি যে সবসময়ই দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই বার্তাই ম্যাচ শুরু হওয়ার আগে দিলেন ঋষভ পন্থ।

এবারের আইপিএলে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম রয়েছে। আর সেই নিয়মের কথা  বলেই দিল্লি ক্যাপিটালসের ১৩ নম্বর ক্রিকেটার হয়েই এবার নাকি দলের সঙ্গে সবসময় থাকবেন তিনি। দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার আগে এমন বার্তাই শোনা গিয়েছে ঋষভ পন্থের মুখ। এবার আপ দিল্লির হয়েনেতৃত্ব দিতে পারেবেন না তিনি। তাঁর পরিবর্তেই আইপিএের মঞ্চে এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েছেন ডেভিড ওয়ার্নার। দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

গাড়ী দূ্র্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ

গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনাতেই গুরুতর চোটও পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অস্বস্তির আবহ দেখা গিয়েছিল। দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিুকভাবে ভরক্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। গুরুতর যখম পেয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল তেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মু্ম্বইের কোকিলাবেন হাসপাতালে প্রায় এক মাস ভর্তি থাকতে েহয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেখানেই তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল তেকে চাড়া পেলেও পাতত মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই তাঁর।  বাড়িতেই ধীরে ধীরে ক্রাচে ভর করে হাঁটতে শুরু করেছেন এই তরুণ তারকা। এবারের আইপিএলের পাশাপাসি বিশ্বকাপেও কারযত অনিস্চিত ঋষভ পন্থ। এবার আর আইপিেলের ডাগ আউটে দেখা যাবে না এই তরুণ ক্রিকেটারকে। সেই ভাব দিল্লি ক্যাপিটালস যে নুভব করবে তা বলার অপেক্ষা রাখে না। ঋষভ পন্থ টুইট করে জানিয়েছেন, “ইমপ্যাক্ট নিয়মের জন্য এখন আমি ১৩ তম ক্রিকেটার। নয়ত দলের ১২ নম্ব ক্রিকেটার হতাম”।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে এবার দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে জয় দিয়ে দিল্লি যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই দেখার।

close whatsapp