আইপিএল ২০২২, ম্যাচ ১৩: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
১৫৯ ফ্যান্টাসি পয়েন্ট নিয়ে এই ম্যাচের বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে যুজবেন্দ্র চাহাল
আপডেট করা - Apr 5, 2022 3:28 pm

প্রিভিউ
রাজস্থান রয়্যালস আইপিএল ২০২২-এর ১৩তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবে৷ রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত তাদের দুটি ম্যাচ জিতে দুর্দান্তভাবে মরসুম শুরু করেছে৷ তারা আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে এবং ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই অসাধারণ দেখিয়েছে তাদের।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাবের বিপক্ষে মরসুমের প্রথম ম্যাচে হারের পর প্রত্যাবর্তন করেছে। তারা আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল এবং যদিও ম্যাচটি দেখে একটা সময় মনে হচ্ছিল তারা হেরেও যেতে পারে। সহজ লক্ষ্য তাড়া করার ব্যাপারে তাদের আরও সক্রিয় হতে হবে।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ের পিচ সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গ হয়। অশ্বিনের মতো লম্বা স্পিনাররা ভালো বাউন্স পাবেন। প্রসিধ কৃষ্ণকে প্রথম দিকে সামলে খেলতে হবে আরসিবি ব্যাটারদের।
সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেমস নিশ্যাম, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ফিন অ্যালেন, বিরাট কোহলি, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ডেভিড উইলে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিমরন হেটমায়ার –
ফাফ ডু প্লেসি – বিস্ফোরক ভঙ্গিতে মরসুম শুরু করেছিলেন এবং প্রথম ম্যাচেই ৮৮ রান করেছিলেন। ২ ম্যাচে ৪৬.৫ গড় এবং ১৫২ স্ট্রাইক রেটে ৯৩ রান করেছেন।
অলরাউন্ডার
ওয়ানিন্দু হাসারাঙ্গা – এখনও পর্যন্ত উভয় ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন এবং মোট ৫ উইকেট নিয়েছেন। আগের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।
শাহবাজ আহমেদ – বল হাতে বেশী সুযোগ না পেলেও কেকআরের বিরুদ্ধে ২০ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
বোলার
যুজবেন্দ্র চাহাল – মাত্র ৯.৬ গড়ে ৫ উইকেট নিয়েছেন লেগ-স্পিনার। তাঁর পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন।
হর্ষল প্যাটেল – গত বারের পার্পল ক্যাপ বিজয়ী বোলার প্রথম ম্যাচে বেধড়ক মার খাওয়ার পরে নাইটদের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন এবং পরপর দুই ওভারে মেডেন দেওয়ার পাশাপাশি ২টি উইকেটও নেন।
উইকেটকিপার
জস বাটলার – মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে এই আসরের প্রথম সেঞ্চুরিয়ন হয়েছিলেন। আরসিবির বিরুদ্ধেও সেই ফর্ম বজায় রাখতে চাইবেন।
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ফাফ ডু প্লেসি (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল (অধিনায়ক), প্রসিধ কৃষ্ণ।