আইপিএলের মাঝেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এলেন ক্রিস জর্ডন

Chris Jordan
Chris Jordan. ( Image Source: ECB/Twitter )

আইপিএলের হাজার তম ম্যাচে নামার আগেই মুম্বই ইন্ডি্য়ান্স শিবিরে নতুন সদস্য। আইপিএলের বাকি মরসুমের জন্য ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও কোন ক্রিকেটারের পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁকে সই করানো হয়েছে তা এখনও পর্যন্ত সেভাবে জানানো হয়নি। তেবে এবারের আইপিএলে বাকি মরসুমটা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়েই দেখা যাবে ক্রিস জর্ডনকে। এবারের আঈইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং পারফর্ম্যান্স একেবারেই ভাল  ফর্ম প্রদর্শন কেরতে পারছে না। সেখানে জর্ডনের দলে সা যে সেই পরিস্তিতি খানিকটা বদলাবে তা বলার অপেক্ষা রাখে না।

চতোটের জন্য এবারের আইপিএলের শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স  শিবিরে নেই জসপ্রীত বুমরাহ। সেটা যে মুম্বই ইন্ডিান্সের চিন্তা বাড়িয়েতিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও এবারের আইপিএলের শুরু থেকে জফরা আর্চারের দলের সঙ্গে থাকায় খানিকটা স্বস্তি এসেছিল। কিন্তু আইপিএল সুরু হওয়ার পর থেকেই বদলে গিয়েছে চিত্রটা। জফরা আর্চার এখনও পর্যন্ত মম্বি ইন্ডিয়ান্সের হয়ে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। বরং চোট আঘাতের জন্য বেশীরভাগ ম্যাচেই বাইরে রয়েছেন তিনি। পাঁচ ্ময়াচ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেননি তিনি।

আইপিএলের মঞ্চে ২৮ ইনিংসে ২৭টি উইকেট রয়েছে ক্রিস জর্ডনের

অএঅটা যে মুম্বই ইন্ডিয়ান্স ব্রিগেডের চিন্তা বাড়াচ্ছিল তা বলাই বাহুল্য। সেজন্যই বোধহয় নতুন কোনও বোলারকে নেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবারই ক্রিস জর্ডনকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে কোন ক্রিকেটারের পরিবর্ত হিসাবে তাঁকে নেওয়া হয়েছে তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। জফরা আর্চারের খারাপ পারফরম্যান্স, সেইসঙ্গে বেহেনড্রফদের ব্যর্থতা মুম্বইন ইন্ডিয়ান্স শিবিরে অস্বস্তি বাড়িয়েই চলেছিল। ক্রিস জর্ডনের দলে আসায় যে সেই জায়গায় খানিকটা স্বস্তি এসেছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলের মিনি নিলামে ক্রিস জর্ডন থাকলেও তাঁকে কোনও দলই কেনেনি। তাঁর বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। অবশেষ এবারের আইপিএলে দল পলেন ক্রিস জর্ডন। আইপিএলে খেলার অবিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের  এই তারকা ক্রিকেটারের। সেই সমস্ত দিক বিচার করেই ক্রিস জর্ডনকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

এর আগে আইপিএলের ম়্চে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ক্রিস জর্ডন। চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যাল্েঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস এবং সানরািজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এই তারকা ইংল্যান্ড পেসার। এখনও প্রযন্ত আইপিএলের মঞ্চে ২৮ ইনিংস খেলে ২৭টি উইকেট রয়েছে ক্রিস জর্ডনের। এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এসেছেন তিনি। তাঁর হাত ধরে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp