“তাঁর বয়সের চেয়ে এখন অনেক বেশী পরিণত লোকেশ রাহুল”, মনে করেন কেভিন পিটারসন

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে লোকেশ রাহুলের পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন ব্রিটিশ তারকা কেভিন পিটারসন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে সাফল্যের সঙ্গে পারফরম্যান্স দেখাচ্ছেন লোকেশ রাহুল। এবারও লখনউ সুপার জায়ান্টসের হয়ে লোকেশ রাহুলের পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বমুখী। ভারতের এই তরুণ তারকার পারফরম্যান্সে দেখে মুগ্ধ হয়েছেন কেভিন পিটারসন। নিজের বয়সের তুলনায় লোকেশ রাহুল অনেক বেশী এগিয় গিয়েছেন বলেও মনে করেন তিনি।

গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। দল জিততে না পারলেও, লোকেশ রাহুলের রানের গতি কিন্তু কমেনি। প্রায় ৬০০ রানের কাছাকাছি রান করেছিলেন লোকেশ রাহুল। যদিও এবারের আইপিএলের আগে তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। লোকেশ রাহুলের অবশ্য দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। মেগা িলাম শুরু হওয়ার আগেই তাঁর ১৫ কোটি টাকায় তুলে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।

এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে লোকেশ রাহুল

এবারের আইপিএলেও দুরন্ত ফর্মেই রয়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। তাঁর কাঁধে রয়েছে লখনউয়ের নেতৃত্বের দায়িত্ব। এখনও পর্যন্ত সেই দায়িত্ব বেশ সাফল্যের সঙ্গেই পালন করে চলেছেন তিনি। এবারের আইপিএলে জস বাটলারের পর সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় নাম লোকেশ রাহুলের। শুধু তাই নয় জস বাটলার ছাড়া এবারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটি রয়েছে লোকেশ রাহুলের ঝুলিতেই। আর তা দেখেই খুশি হয়েছেন বিশ্ব ক্রিকেটের আরও এক তারকা ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁর মতে লোকেশ রাহুলের এই বহুমুখী প্রতিভা তাঁকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবে।

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ শো-এ কেভিন পিটারসন জানিয়েছেন,  “লোকেশ রাহুলের বহুমুখী প্রতিভা রয়েছে। আর তাঁর এই প্রতিভার জেরেই ভবিষ্যতে আরও বেশী সাফল্যের রাস্তায় এগিয়ে যাবেন লোকেশ রাহুল। বারেবারে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজিদের হয়ে ভাল পারফরম্যন্স করাটা সবসময়ই কঠিন কাজ। সেখানে সবসময়ই একটা আলাদা টাপ কাজ করে। কিন্তু সেখানেই যাঁর রাহুলে মতো টেকনিক্যাল দক্ষতা রয়েছে এবং তাঁর মতো ঠান্ডা মস্তিষ্কের ক্রিকেটার, তারাই সাফল্য পায়”।

পিটারসন আরও বলেন, “তাঁর উপস্থিত বুদ্ধি এবং ঠান্ডা মস্তিষ্ক, লোকেশ রাহুলকে তাঁর বয়সের চেয়েও অনেক বেশী পরিণত করে তুলেছে। এই পারফরম্যান্সের ধারাই তাঁকে এগিয়ে নিয়ে যেতে হবে। একইঙ্গে নতৃত্ব এবং ফ্র্যাঞ্চাইজির চাপ দূরে সরিয়ে রেখে  দলের ওপরও নজর রাখতে হবে এই লোকেশ রাহুলকে”।

close whatsapp