১৯৯৯ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৪. ভারত বনাম শ্রীলঙ্কা (ম্যাচ ২১)

IND vs SL
IND vs SL. (Photo Source: Twitter)

এই ম্যাচটিতে ভারত একটি দুর্দান্ত জয় পেয়েছিল। সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের ৩১৮ রানের অসাধারণ পার্টনারশিপের হাত ধরে ভারত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৩ রানে পৌঁছেছিল। সৌরভ এবং দ্রাবিড় যথাক্রমে ১৫৮ বলে ১৮৩ রান এবং ১২৯ বলে ১৪৫ রান করেছিলেন। প্রমোদ্যা বিক্রমাসিংহে ৩টি উইকেট পেয়েছিলেন।

শ্রীলঙ্কার ইনিংস ২১৬ রানে শেষ হয়ে গিয়েছিল এবং ভারত ১৫৭ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। অরবিন্দ দি সিলভা ৭৪ বলে ৫৬ রান করতে সক্ষম হয়েছিলেন। রবিন সিং ৯.৩ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন। সৌরভ গাঙ্গুলীকে এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।

Previous
Page 4 / 8
Next

close whatsapp