১৯৯৯ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৩. ভারত বনাম কেনিয়া (ম্যাচ ১৫)

IND vs KEN
IND vs KEN. (Photo Source: Twitter)

এই বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে প্ৰথম জয় পেয়েছিল ভারত। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ২ উইকেটে ৩২৯ রান তুলেছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন দল। সচিন তেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় দুজনেই শতরান করেছিলেন। সচিন ১০১ বলে অপরাজিত ১৪০ রান করেছিলেন এবং দ্রাবিড় ১০৯ বলে অপরাজিত ১০৪ রান করতে সক্ষম হয়েছিলেন।

কেনিয়া ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৫ রানে পৌঁছতে পেরেছিল। স্টিভ টিকোলো ৭৫ বলে ৫৮ রান করেছিলেন। দেবাশিস মহান্তি ১০ ওভারে ৫৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন সচিন তেন্ডুলকার।

Previous
Page 3 / 8
Next

close whatsapp