১৯৯৯ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৫. ভারত বনাম ইংল্যান্ড (ম্যাচ ২৫)

IND vs ENG
IND vs ENG. (Photo Source: Twitter)

এই ম্যাচটিতে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন দল ৬৩ রানে জয় পেয়েছিল। ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করতে সক্ষম হয়েছিল। রাহুল দ্রাবিড় ৮২ বলে ৫৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। সৌরভ গাঙ্গুলী ৫৯ বলে ৪০ রান করেছিলেন। অ্যালান মুল্লালি এবং মার্ক ইলহাম ২টি করে উইকেট শিকার করেছিলেন।

ইংল্যান্ডের ইনিংস মাত্র ১৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল। সৌরভ গাঙ্গুলী ৮ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। জাভাগল শ্রীনাথ, দেবাশিস মহান্তি এবং অনিল কুম্বলে ২টি করে উইকেট পেয়েছিলেন।

Previous
Page 5 / 8
Next

close whatsapp