হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখে খুশি নির্বাচকরা, দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরতে পারেন তিনি

Hardik Pandya and Rashid Khan
Hardik Pandya and Rashid Khan. (Photo Source: Twitter/Gujarat Titans)

আগামী জুন মাসেই ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন পর সেি সিরিজেই কী ফের ভারতীয় দলের জার্সিতে নামতে চলেছেন হার্দিক পান্ডিয়া। সবকিছু ঠিকঠাকভাবে চললে সেই সম্ভাবনাই এবার প্রবল। আইপিএলে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখার পর উচ্ছ্বসিত ভারতীয় দলের নির্বাচকরা। হার্দিকের পারফরম্যান্স দেখে নাকি তরা যথেষ্ট খুশি। বিশেষ করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্স মুগ্ধ করেছে তাদের। এরপর থেকেই হার্দিককে নিয়ে নতুন জল্পনা শুরু।

কোমড়ের চোট। অস্ত্রোপচার। টানা দুবছর ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে না পারা। শুধু ভারতীয় দলের জার্সিতেই নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও তেমন পারফরম্যান্স দেখাতে শেষ দুই মরসুমে ব্যর্থ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর ফর্ম এবং ভারতীয় দলে হার্দিককে রাখা নিয়ে নানান মহলে থেকেই প্রশ্ন উছতে শুরু করে দিয়েছিল। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেখানেও হতাশা ছাড়া আর কিছুই মেলেনি।

বিতর্কের তেজটা আরও জডোরালো হয়েছিল সেই সময় থেকেই। এরপরই ভারকতীয় দল থেকে দীর্ঘ একটা বিরতি চেয়ে নেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পর নিউ জিল্যান্ড সিরিজ থেকেই আর হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। নিজেকে সম্পূর্ণ সুস্থ করেই ফের বাইশগজের লড়াইয়ে ফিরতে চেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁকে নিয়ে কথাবার্তা কমেনি এতটুকু।

আইপিএলে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখে খুশি ভারতীয় দলের নির্বাচকরা

প্রায় ছয় মাস ক্রিকেটের বাইশগজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের মঞ্চে এবার এক নতুন ভূমিকায় এসেছেন তিনি। দশ দলের আইপিএলে নতুন দুই দল হল গুজজরাত টাইটন্স ও লখনউ সুপার জায়ান্টস। সেখানেই গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এই মঞ্চে নামার আগেই সকলকে চমকে দেওয়ার কথা শোনা গিয়েছিল ভারতের রকস্টার পান্ডিয়ার মুখে। অন্তত প্রথম পাঁচ ম্যাচে সত্যিই সকলকে চমকে দিয়েছেন হার্দিক।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮৭ রানের পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন হার্দিক পান্ডিয়া

প্রথম ম্যাচ থেকেই স্বমহিমায় দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। বুগত দুই মরসুমে হার্দিক পান্ডিয়াকে বোলার হিসাবে দেখা যায়নি। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের ছন্দেও ছিলেন না। আইপিএলের শুরু থেকেই হার্দিক পান্ডিয়াকে এবার বল হাতে দেখা গিয়েছে। শুধু তাই নয় ব্যাট হাতেও তিনি যথেষ্ট সাবলীল ছিলেন। আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তো হার্দিক পান্ডিয়া আবারও সেই পুরনো ফর্মে। দলের টপ অর্ডার যখন ব্যাট হাতে ব্যর্থ হয়ে মাঠ ছেড়েছিল। সেই সময় হার্দিক জ্বলে উঠেছিল। ৫০ বলে ৮৭ রানের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। একইসঙ্গে বল হাতে উইকেটও পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর হার্দিকের উদ্দেশ্যে বিরাট বার্তা দিয়েছিলেন প্রধান নির্বাচক চেতন শর্মা। তিনি বলেছিলেন হার্দিক যদি অলরাউন্ডার হিসাবে না খেলতে পারেন, তবে ভারতীয় দলে তাঁর ফেরার রাস্তাটা কঠিন। জবাবটা হার্দিক পান্ডিয়া মাঠেই দেবেন ভেবেছিলেন। আইপিএলের মঞ্চে প্রথম দিন থেকেই সেই কাজটা শুরু করে দিয়েছেন। আর শোনাযাচ্ছে এখন থেকেই নাকি পারফরম্যান্স দেখে মুগ্ধ নির্বচকরা। সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ সেখানে হার্দিক ফের ভারতীয় দলে ফেরেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp