আইপিএলের অন্যতম ধারাবাহিক ব্যাটার সুরেশ রায়নার জন্য নিলামে আগ্রহ দেখালো না কোন দল

রায়নার ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা

Suresh Raina
Suresh Raina. (Photo Source: Instagram)

যাঁকে অনেক সময় ভালোবেসে ক্রিকেট প্রেমীরা মিস্টার আইপিএল বলে অভিহিত করেন সেই রায়নাই আইপিএল ২০২২ মেগা নিলামে আশ্চর্যজনকভাবে অবিক্রিত হয়ে থেকে গেছেন। প্রাক্তন ভারতীয় ব্যাটার সুরেশ রায়না তাঁর ন্যূনতম দর রেখেছিলেন ২ কোটি টাকা। যদিও আইপিএলের অন্যতম ধারাবাহিক পারফর্মারকে কেউই নেওয়ার জন্য হাত খাড়া করলেন না। সুরেশ রায়না ২০৫টি আইপিএল ম্যাচ খেলে ৫৫২৮ রান করেছেন ৩২.৫২ গড় এবং ১৪৬.৭৩ স্ট্রাইক রেটে।

গত বছর রায়না ছিলেন সিএসকেতে। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি শিরোপা জিতলেও গত বছর আইপিএল মরসুমে নিজের সেরা পারফর্ম্যান্স দেখাতে পারেননি ৩৫ বছর বয়সী ব্যাটার। শেষ কয়েকটি ম্যাচে তিনি একাদশে ছিলেন না। তিনি গত সংস্করণে একটি ফিফটি সহ ১২ ম্যাচে মাত্র ১৬০ রান করতে পেরেছিলেন এবং মেগা নিলামের আগে তাঁকে স্বাভাবিকভাবেই ধরে রাখেনি।  

রায়না দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এবং এর মধ্যে খুব বেশি পেশাদার ক্রিকেট খেলেননি। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে বিখ্যাত পুষ্প হুক পদক্ষেপটি চেষ্টা করে দেখিয়েছিলেন এবং অনুরাগীরা মন্তব্য বিভাগে তাঁর প্রতি তাদের ভালবাসা উজাড় করে দিয়েছিলেন। উল্লেখ্য যে ভারতের হয়ে রায়না এক দশকেরও বেশী সময় খেলেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস ছাড়া তিনি গুজরাত লায়ন্সের হয়েও খেলেছেন। 

সুরেশ রায়না অবিক্রিত থাকায় বিশ্বাস করতে পারছে না টুইটার জনতা

 

close whatsapp